স্টাফ রিপোর্টার: এবার থেকে চেক মারফত ক্রেডিট কার্ডের বিল মেটালে বড়সড় জরিমানা ধার্য করতে পারে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)৷ গ্রাহকদের বলা হয়েছে, ২ হাজার টাকার নিচের যে কোনও মূল্য চেক মারফত মেটালে প্রতিবার ১০০ টাকা করে কাটা হবে৷ এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর বিজয় জাসুজা এই প্রসঙ্গে বলেন, বড় সংখ্যক গ্রাহক অনেক দেরিতে ড্রপবক্সে চেক দেন৷ বেশিরভাগ সময়ই দেরিতে মূল্য দেওয়ার লেট পেমেণ্ট চার্জ নিয়ে ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকের বচসা হয়৷ এর ফল ভুগছে ব্যাঙ্ক৷ আলোচনার পর দেখা গিয়েছে, প্রতিবার ব্যাঙ্ক এক ভুল করছে তা নয়৷ চেক জমা দেওয়া ও সংগ্রহের তারিখের মধ্যে বিস্তর ফারাক রয়েছে৷ তাই এই সিদ্ধান্ত।
[পুরীর মন্দিরে মমতার পুজো দেওয়া নিয়ে অপপ্রচার, গ্রেফতার এক সেবাইত]
জাসুজা বলেন, প্রায় ৯২ শতাংশ গ্রাহকই চেক ছাড়াই বিল মেটান৷ ৮ শতাংশ গ্রাহক এখনও চেক ব্যবহার করেন৷ ৮ শতাংশের মধ্যে ৬ শতাংশেরই বিল দুই হাজার টাকার উপরে৷ ফলে মাত্র ২ শতাংশ গ্রাহক এতে প্রভাবিত হবেন৷ এসবিআই কার্ডের সঙ্গে ব্যাঙ্কের সরাসরি কোনও যোগ নেই৷ দেশের একমাত্র সংস্থা যেটি আর্থিক সংস্থা হিসাবেও স্বীকৃত, ফলে চেক সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আলাদা করে মূল্য দিতে হয়৷ সেই মূল্য (চার্জ) এড়াতেই এই সিদ্ধান্ত৷
[‘৪.৩ কোটি বিধবা মহিলাদের নিয়ে সংবাদমাধ্যমের মাথাব্যথা নেই!’]
জাসুজা বলেন, চেক পেমেন্ট করার জন্য যেমন জরিমানা নেওয়া হবে, তেমন অনলাইন বা অন্যান্য ‘পেপারলেস পেমেন্ট’-এর জন্য ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, পেমেণ্টের জন্য অসংখ্য অপশন রয়েছে৷ শুধু ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন বা ডেস্কটপ প্রয়োজন৷ অন্যদিকে, চলতি মাসের গোড়াতেই এসবিআই-এর নিয়মানুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউণ্টে ন্যূনতম ব্যালান্স পাঁচ হাজার টাকা না থাকলে জরিমানা ধার্যের সিদ্ধান্ত লাগু হয়েছে৷ গ্রামাঞ্চলে ২০ টাকা ও শহরের ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা দিতে হবে৷
সর্বশেষ খবর
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির
-
চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক
-
বেহালা বিমানবন্দর ফের চালু করতে উদ্যোগী রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
-
গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি করানো হল মুম্বইয়ের হাসপাতালে
-
একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর