সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ করে জ্বলছে ওশিওয়ারার বিখ্যাত আসবাব বাজার৷ শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল মুম্বই৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন৷
প্রত্যক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার গুলশন নগর আসবাব বাজারে এই আগুন লাগে৷ কী থেকে এই আগুন লেগেছে, তার সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি৷ অনুমান করা হচ্ছে, সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই আগুন লাগে৷ আসবাবের বাজার হওয়ার কারণেই দ্রুত ছড়িয়েছে আগুন৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দমকলের প্রায় ১০টি ইঞ্জিন পাঠানো হয়৷ আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে৷ এখনও কোনও হতাহতের খবর নেই৷
Insane fire in #Oshiwara! I hope people are safe and some help reached them in time 🙁 saddening ! pic.twitter.com/ZBDpFWFF3V
— AKRITI KAKAR (@AKRITIMUSIC) November 25, 2016
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ