Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Karni Sena

করণি সেনা প্রধানের হত্যায় প্রথম গ্রেপ্তারি, পুলিশের জালে অন্যতম অভিযুক্ত রামবীর

করণি সেনা প্রধান গোগামেদিকে গুলিতে ঝাঁজরা করে দেয় চার দুষ্কৃতী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ১৮:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ১৮:২৬

options
link
করণি সেনা প্রধানের হত্যায় প্রথম গ্রেপ্তারি, পুলিশের জালে অন্যতম অভিযুক্ত রামবীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদির হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থান। অবশেষে এই ঘটনায় প্রথম কাউকে গ্রেপ্তার করা হল। অভিযুক্ত শুটারদের সাহায্য করার অভিযোগে রামবীর নামে এক তরুণ ধরা পড়েছেন পুলিশের জালে।

জানা গিয়েছে, রামবীরের বিরুদ্ধে অভিযোগ দুই শুটার রোহিত ও নীতিনকে বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে দিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি তুলেছিলেন করণি সেনা সদস্যরা। অবশেষে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অসম মায়ানমারের অংশ ছিল! সিব্বলের কথায় বিশ্বশর্মা ‘রেগে অগ্নিশর্মা’]

গত মঙ্গলবার, ৫ ডিসেম্বর জয়পুরে খুন হন ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা’ (Shri Rashtriya Rajput Karni Sena) প্রধান সুখদেব সিং গোগামেদি (Sukhdev Singh Gogamedi)। তাঁকে গুলিতে ঝাঁজরা করে দেয় চার দুষ্কৃতী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হত্যাকাণ্ডের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ।

খুনের পরই সোশাল মিডিয়ায় এই হত্যার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর সদস্য রোহিত গোদারা কাপুরসারি। প্রকৃতই হত্যাকাণ্ডের পিছনে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং আছে কিনা খতিয়ে দেখছে জয়পুর পুলিশ। এদিকে ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে মরুরাজ্য। গত বুধবার দিনভর বনধের ডাক দেয় করণি সেনা। বনধকে সমর্থন জানিয়েছিল অন্যান্য সম্প্রদায়ও। রাজপুত করণী সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন সুখদেব। ২০১৮ সালে বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘পদ্মাবত’ নিয়ে বিতর্কে পরিচিত হন তিনি। তাঁকেই বাড়ির একদম কাছে একটি বাড়িতে ঢুকে এভাবে খুনের ঘটনার জেরে এখনও চাঞ্চল্য রয়েছে রাজস্থানে।

[আরও পড়ুন: উদ্বোধনের বাকি দেড় মাস, প্রকাশ্যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছবি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.