Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Indians in Iran

ক্ষেপণাস্ত্রে পুড়ছে আকাশ, বিস্ফোরণে কাঁপছে মাটি! ‘মৃত্যুপুরী’ ইরান থেকে ফিরলেন ৭০ ভারতীয়

ইরানের ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে বাসে করে যুদ্ধবিধ্বস্ত দেশটির সীমান্ত ডিঙোন ৭০ জন ভারতীয়। এর পর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে দুবাই হয়ে নয়াদিল্লি পৌঁছান তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৯:২৯

options
link
ক্ষেপণাস্ত্রে পুড়ছে আকাশ, বিস্ফোরণে কাঁপছে মাটি! ‘মৃত্যুপুরী’ ইরান থেকে ফিরলেন ৭০ ভারতীয় zoom
২৮ ফেব্রিয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানে আটকে ছিলেন প্রবাসী ভারতীয়রা।

বেঁচে থাকাটাই যেন অলীক, মৃত্যুই চূড়ান্ত বাস্তবতা! যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া প্রবাসী ভারতীয়রা একথা হাড়েহাড়ে টের পাচ্ছেন। কেন্দ্রের কূটনৈতিক তৎপরতায় সেই ‘মৃত্যুপুরী’ থেকে দেশে ফিরলেন ৭০ জন ভারতীয় (Indians in Iran)। রবিবারই বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে ফিরেছেন তাঁরা। ৭০ জনই পড়ুয়া বলে জানা গিয়েছে। অধিকাংশই জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরানের ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে বাসে করে যুদ্ধবিধ্বস্ত দেশটির সীমান্ত ডিঙোন ৭০ জন ভারতীয়। এর পর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে দুবাই হয়ে নয়াদিল্লি পৌঁছান তাঁরা। নয়াদিল্লি থেকে তাঁদের নিজ নিজ গন্তব্যে ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে জম্মু ও কাশ্মীর সরকার। জানা গিয়েছে, শীঘ্রই আরও ৬০ জন পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিমান দিল্লিতে পৌঁছাবে।

Advertisement

গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়।

মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যে ইরানে আটকে পড়েন প্রায় ৯০০০ ভারতীয়। অধিকাংশই পড়ুয়া এবং জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এছাড়া উত্তরপ্রদেশ এবং অন্য কিছু রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। ইরান-সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলির সঙ্গে কূটনৈতিক ফোনালাপের মাধ্যমে আগামী কয়েক দিনে আটকে পড়া বাদবাকি ভারতীয়দেরও দেশে ফিরানো হবে বলেই জানা গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.