সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদম্য জেদ, আর স্বপ্ন পূরণের ইচ্ছে৷ এই দুই সম্বল নিয়েই ইতিহাস সৃষ্টি করেছিলেন তিন কন্যা৷ ভারতের প্রথম বোমারু যুদ্ধবিমানের পাইলট হিসেবে নির্বাচিত হয়েছিলেন অবনী চতু্র্বেদী, ভাবনা কান্থ ও মোহনা সিং৷ শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল সারা দেশে৷ সেই শুভেচ্ছাকে সঙ্গী করেই এবারে কর্নাটকে ট্রেনিং শুরু করতে চলেছেন তিন অগ্নিকন্যা৷
প্রথমে কর্নাটকের বিদর এয়ার ফোর্স স্টেশনে (AFS) কমব্যাট ফ্লাইংয়ের প্রাথমিক প্রশিক্ষণ নেবেন অবনী, ভাবনা, মোহনারা৷ জানবেন হক অ্যাডভান্স জেট, সুপারসনিক এয়ারক্রাফ্টের রহস্য৷ এরপর তাঁদের পাঠানো হবে কলাইকুণ্ডার AFS-এ অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য৷ তারপরই আকাশে দাপিয়ে বেড়াবেন তিন ভারতীয় কন্যা৷
বিমান চালনায় নারীরা আগেই যোগ দিয়েছিলেন৷ কিন্তু বোমারু যুদ্ধবিমানের পাইলট হিসেবে এর আগে কোনও ভারতীয় নারীকে দেখা যায়নি৷ ঘরে-বাইরে নারীরা যে সমান পারদর্শী তা আজ আর নতুন করে বলার কিছু নয়৷ তবু প্রতিরক্ষা স্তরে যেন খামতি কিছুটা থেকেই গিয়েছিল৷ যা পূরণ করেছেন তিন ফ্লাইং অফিসার৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী