শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা বেঙ্গালুরুতে। মৃত্যু পাঁচ তরুণের। আহত কয়েকজন। ঘটনাটি ঘটেছে জিন্দাল ফ্লাইওভারে। দ্রুত গতিতে থাকা চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। পালটি খেয়ে ধাক্কা মারে একটি বাসে। তাতেই ৫জনের মৃত্যু হয়েছে।
মৃতদের নাম দুর্গা প্রসাদ (২০), কেশব (১৯), ললিথ (২২), হর্ষিত (২০) ও ধনুশ (২০)। তাঁরা প্রত্যকেই দোদ্দবল্লাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি তুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকা গাড়িটি জিন্দাল ফ্লাইওভারে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি উলটে যায়। অন্যদিকে বেঙ্গালুরু থেকে হুব্বালির দিকে যাওয়া একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।
আরও পড়ুন:
ভয়াবাহ দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার তরুণের। একজনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বাসটিতে ৪৩জন যাত্রী ছিলেন। তবে তাঁদের আঘাত লাগেনি বলেই হয়নি বলেই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইরানে মাঝআকাশে মৃত্যুর হাতছানি! ইঞ্জিনের সমস্যায় তীব্র ঝাঁকুনি যাত্রীবাহী বিমানে, তারপর….
-
ইরানের মারে নাজেহাল, যুদ্ধের প্রথম চার মাসে ৫২ যুদ্ধবিমান ও ড্রোন খুইয়েছে আমেরিকা!
-
‘২ বছর চারমাস পেরিয়ে গেল, কিছুই হল না’, আর জি কর কাণ্ডের চার্জশিটে হতাশ অভয়ার মা
-
এই প্রথম! রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হলেন মহিলা সেনা আধিকারিক, কে এই নব্যা শেখাওয়াত?
-
বেসরকারি হাসপাতালে এবার দু’ফুট অন্তর বেড! বৈঠকে বসছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন