সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভূমি ধসের ফলে মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। জখম হয়েছে আরও তিনজন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শাদোল (Shahdol) জেলার বিয়োহারি থানা এলাকায়। এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। নির্দেশ দিয়েছেন ঘটনার সঠিক তদন্তেরও।
Five people lost their lives & at least three others sustained injuries after a mound of soil collapsed at a quarry in Beohari area of Shahdol district in Madhya Pradesh. More details awaited. pic.twitter.com/ktDQ42T7pH
Advertisement— ANI (@ANI) June 13, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিয়োহারি থানা থেকে ১৫ কিলোমিটার দূরে বুরওয়া রোডের ধারে অবস্থিত পাপারেদি গ্রামে মাটি কাটার কাজ করছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। আচমকা ধস নেমে মাটি চাপা পড়ে যান ১২ জন। বাকিরা স্থানীয়দের সাহায্য তাঁদের বাইরে বের করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে একটি জেসিবি মেশিন নিয়ে এসে মাটি সরানোর পরে তাঁদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে পাঁচজন শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়।
[আরও পড়ুন: কাশ্মীরে নির্যাতিত হিন্দু-মুসলিমের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরামর্শ প্রাক্তন ডিজিপি’র]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেতে দেরি হওয়ায় জেসিবি মেশিন কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয়। এই কারণে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে। না হলে হয়তো ওদের প্রাণ বাঁচানো সম্ভব হত। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। যারা দায়ী তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।
[আরও পড়ুন: লকডাউনে চাকরি হারিয়ে কলা বিক্রি করছেন শিক্ষক, সাহায্যের হাত বাড়ালেন প্রাক্তন ছাত্ররা]
সর্বশেষ খবর
-
বন্দুক দেখিয়ে ইট চুরি! এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র