সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় এখনও জাঁকিয়ে শীত পড়েনি৷ তবে ইতিমধ্যেই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি৷ আর সেই কারণে ব্যাহত হচ্ছে রেল ও বিমান পরিষেবা৷ ফলে শনিবার সকালে তীব্র সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা৷
এদিন মোট ৮১টি ট্রেন দেরিতে চলছে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি শনি ও রবিবার ১৩টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷ ৪০টি ট্রেনের সময়সূচি বদল হচ্ছে বলে রেলসূত্রে খবর৷ রেলের মতোই কুয়াশার জন্য বিঘ্নিত হচ্ছে বিমান চলাচলও৷ প্রায় ৯টি আন্তর্জাতিক বিমান এবং চারটি আন্তর্দেশীয় বিমান দেরিতে চলছে বলে দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে৷ এছাড়া দিল্লি থেকে লখনউগামী একটি বিমান বাতিল হয়ে গিয়েছে৷
ঘন কুয়াশার জন্য ভোর সাড়ে ৫টায় ৪০০ মিটারের বেশি এলাকা দেখা যাচ্ছে না৷ ফলে দুর্ঘটনা এড়াতে রেল ও বিমানের গতি কমানো হচ্ছে৷ স্বাভাবিকভাবেই বিরক্ত স্টেশন এবং বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ