সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএএ তথা নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র সমালোচনা করে মোদি সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe biden) ঘনিষ্ঠ সঙ্গী সেই এরিক গার্সেট্টি এবার নির্বাচিত হয়েছে মার্কিন রাষ্ট্রদূতে। তিনি ভারতে আসছেন। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) তাঁর নয়াদিল্লি সফর নিয়ে সরস মন্তব্য করে জানালেন, এরিক এদেশে এলে তিনি ভালবেসে সবটা বুঝিয়ে দেবেন।
মার্কিন মুলুকের শীর্ষস্থানীয় কূটনীতিক এরিক গার্সেট্টি। তাঁর ভারত সফর ঘিরে প্রত্যাশা রয়েছে মোদি সরকারের। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এই সফর বিশেষ সাহায্য করবে বলেই মত ওয়াকিবহাল মহলের। ৫২ বছরের এই ডেমোক্র্যাট ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছিলেন CAA কার্যকর করার সময়। তাঁর অভিযোগ ছিল, মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এই আইন। স্বাভাবিক ভাবেই এরিকের ভারত সফর প্রসঙ্গে সেই দিকটিও উঠে এসেছে।
[আর পড়ুন: দুর্নীতির দাগ মোছার চেষ্টা? সিসোদিয়া-সত্যেন্দ্র জৈনদের বাংলো খালির নোটিস দিল AAP সরকার]
আর সেই প্রসঙ্গেই মুখ খুললেন বিদেশমন্ত্রী জয়শংকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এরপরই এই বিষয়ে সরস উক্তি করেন তিনি, ”আসতে দিন ওঁকে। ভালবেসে বুঝিয়ে দেব বিষয়টা।”
[আর পড়ুন: ৬ দিন আগে উদ্বোধন মোদির, খরচ ৮ হাজার কোটি, একরাতের বৃষ্টিতে ‘পুকুর’ সেই রাস্তা]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!