Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Madhya Pradesh

চম্বলে বালি মাফিয়াদের তাণ্ডব, বনকর্মীকে ট্রাক্টর চাপা দিয়ে খুন দুষ্কৃতীদের

স্থানীয় এক পেট্রোল পাম্পের সিসিটিভি দেখে অভিযুক্ত ট্রাক্টর চালককে শনাক্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই ট্রাক্টর চালকের নাম বিনোধ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:১৬

options
link
চম্বলে বালি মাফিয়াদের তাণ্ডব, বনকর্মীকে ট্রাক্টর চাপা দিয়ে খুন দুষ্কৃতীদের zoom
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ।
Advertisement

বালি মাফিয়াদের তাণ্ডব মধ্যপ্রদেশের চম্বলে। বালির ট্রাক্টর চাপা দিয়ে এক বনকর্মীকে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মোরেনা জেলায় ‘ন্যাশনাল চম্বল ঘড়িয়াল স্যাংচুয়ারি’-র সংরক্ষিত এলাকায়। বুধবার সকালে এখানে তল্লাশি অভিযান চালানোর সময় দুষ্কৃতীরা গাড়িচাপা দিয়ে খুন করে ওই বনকর্মীকে।

পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সংরক্ষিত ওই এলাকায় চম্বল নদী থেকে অবৈধভাবে বালি তোলার খবর পেয়েছিল পুলিশ। সেই মতো পাচারকারীদের ধরতে মঙ্গলবার রাতে অভিযানে নামেন আমবাহ ফরেস্ট রেঞ্জের টহলদারি দলের সদস্য হরিকেশ-সহ ৫ বনকর্মী। ৫৫২ নম্বর জাতীয় সড়কের বুধবার সকালে নাকাবন্দি করা হয়। বুধবার সকালে সেখান থেকে বালি বোঝাই ট্রাক্টর আসার সময় গাড়ি থামানোর চেষ্টা করেন বনকর্মীরা। জানা যাচ্ছে, রাস্তার একেবারে সামনে ছিলেন হরিকেশ। ট্রাক্টরটি থামানোর পরিবর্তে চাপা দিয়ে চলে যায় ওই বনকর্মীকে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় হরিকেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংরক্ষিত এলাকায় চম্বল নদী থেকে অবৈধভাবে বালি তোলার খবর পেয়েছিল পুলিশ। সেই মতো পাচারকারীদের ধরতে মঙ্গলবার রাতে অভিযানে নামেন বনকর্মীরা।

এই ঘটনার তদন্তে নেমে স্থানীয় এক পেট্রোল পাম্পের সিসিটিভি দেখে অভিযুক্ত ট্রাক্টর চালককে শনাক্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই ট্রাক্টর চালকের নাম বিনোধ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জেলার সব থানায় তাঁর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মোরেনা জেলার জেলাশাসক লকেশ কুমার জাঙ্গিদ, পুলিশ সুপার সমীর সৌরভ এবং ডিএফও হরিশচন্দ্র বাঘেল। মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশে পাথর ও বালি মাফিয়াদের তাণ্ডব এই প্রথমবার নয়। ২০১২ সালে এই অঞ্চলে আইপিএস নরেন্দ্র কুমারকে পিষে হত্যা করেছিল একটি পাথর বোঝাই ট্রাক। ২০১৮ সালে এক ডেপুটি ফরেস্ট রেঞ্জারকে চাপা দিয়ে হত্যা করে বালি বোঝাই ট্রাক্টর । ২০১৩ ও ২০১৬ সালেও এক কনস্টেবল ও এক ফরেস্ট গার্ডকেও একইভাবে খুন করা হয়েছিল এই এলাকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.