Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘রইস’ শাহরুখ ‘কাপুরুষ’, অভিযোগে ঝড় বলিপাড়ায়

কেন বলিউড বাদশার উপর এত ক্ষুদ্ধ প্রবীণ এই রাজনীতিবিদ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৬, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৬, ২০:৩৫

options
link
‘রইস’ শাহরুখ ‘কাপুরুষ’, অভিযোগে ঝড় বলিপাড়ায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপেনিং চওড়া ব্যাটেই করেছিলেন৷ কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর৷ মেটানোর চেষ্টাও করেছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে৷ শর্তসাপেক্ষে মিলেছিল মহারাষ্ট্রে ‘রইস’ মুক্তির ছাড়পত্র৷ কিন্তু বলিউড কিং শাহরুখ খানের এই আপস কোনওভাবেই মেনে নিতে পারেননি কানাডার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী উজ্জ্বল দোসাঞ্জ৷ খোলা চিঠিতে বলিউড বাদশাকে ‘কাপুরুষ’ বলে সম্বোধন করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷

চিঠিতে তিনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অনৈতিক দাবির কাছে মাথা নত করার জন্য এসআরকে’র তীব্র সমালোচনা করেছেন৷ উজ্জ্বল জানিয়েছেন, মাহিরা খানকে তিনি চেনেন না৷ কিন্তু, শাহরুখ নিশ্চয়ই তাঁর মধ্যে এমন কোনও প্রতিভা দেখেছিলেন, যার জন্য তিনি মাহিরাকে ‘রইস’-এর নায়িকা হিসেবে বেছেছিলেন৷ তাহলে কেন বলিউডের কিং হয়ে তিনি এমএনএস-এর গুন্ডাদের সামনে এভাবে কাপুরুষোচিত আত্মসমর্পণ করেছেন৷

Advertisement

ভারতীয় বংশোদ্ভূত দোসাঞ্জ জানিয়েছেন, এর আগেও তিনি শাহরুখের বাকস্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন৷ কিন্তু এখন তাঁর এই আপস তিনি মেনে নিতে পারছেন না৷ শাহরুখের এই পদক্ষেপ বহু ভারতবাসীর মনে আঘাত দিয়েছে বলে তিনি মনে করেন৷ শাহরুখের সত্যনিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলেছেন কানাডার প্রাক্তন মন্ত্রী৷ এমনকী, চিঠিতে বলিউড বাদশাকে ‘ভিখারি’ বলেও উল্লেখ করেছেন তিনি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.