সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর নেটওয়ার্কের থেকে বাইরে গেলেই বিপদ। তাই তো পরকীয়া করলেও, যদি চোখ-কান খোলা না থাকে, তাহলে পুরুষদের অবস্থা ঠিক কীরকম হয়, তারই প্রমাণ রয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নতুন ভিডিওতে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। ২০১৭ সালে মিস বিশাখাপত্তনম বিজয়ী অভিনেত্রী নক্ষত্রর সঙ্গে বিয়ে করেন তেজা নামে এক ব্যক্তি। যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ২০১৩ সালে এক সিনেমার কাজেই তেজার সঙ্গে দেখা হয় নক্ষত্রর। তারপর প্রেম ও বিয়ে। ভালোই কাটছিল সংসার। কিন্তু হঠাৎই নক্ষত্র বুঝতে পারেন, তাঁর স্বামী পরকীয়ায় যুক্ত। ব্যস, সন্দেহর ফলেই ধীরে ধীরে প্রমাণ খোঁজা শুরু করেন নক্ষত্র। উপযুক্ত প্রমাণ হাতে পেয়েই সিদ্ধান্ত নিয়ে নেন, তাঁর স্বামীর কীর্তি ফাঁস করবেন। ব্যস, যেমন ভাবা তেমনই কাজ।
Former Miss Vizag catches husband red-handed with another woman.pic.twitter.com/X0bOxlaqnr
— زماں (@Delhiite_) May 31, 2024
[আরও পড়ুন: শেষদফা ভোটের পরই ভাঙবে মোদির ধ্যান! যোগীর বার্তা, ‘সুফল পাবে দেশ’]
সূত্রের খবর, একদিন নক্ষত্র জানতে পারেন, তাঁর স্বামী এক ফাঁকা ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। নক্ষত্র তখনই ঠিক করে নেন, ঝোঁপ বুঝে এবার কোপ। সাংবাদিকদের সঙ্গে নিয়েই সেই ফ্ল্যাটে পৌঁছন নক্ষত্র। একেবারে হাতেনাতে ধরে নেন স্বামীকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই শুরু হয় তুমুল ঝগড়া। পুলিশের কাছে অভিযোগও জমা করেছেন নক্ষত্র। তবে হাতেনাতে ধরলেও, তেজা কিন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
[আরও পড়ুন: মাসের শুরুতেই একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম!]
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক