প্রণব সরকার, আগরতলা: নতুন বছরের শুরুতেই ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। তার আগে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। এবার সরাসরি সে রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের (Biplab Deb) বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর হল গাড়িও। এমনকী, আগুন ধরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। বিপ্লব দেবের অভিযোগ, সিপিএমের গুন্ডারা হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাম নেতৃত্ব।
বিপ্লব দেবের গ্রামের বাড়ি উদয়পুরের জামজুরিতে। বুধবার তাঁর বাবার বার্ষিক পারলৌকিক কাজ হওয়ার কথা। অভিযোগ, তার আগে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁর গ্রামের বাড়িতে। ভাঙচুর করা হয় গাড়ি। বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরই রাজ্য পুলিশের মহা নির্দেশককে ফোন করেন বিপ্লব দেব। অভিযোগ জানান।
[আরও পড়ুন: মালদহের পর এবার নিউ জলপাইগুড়ি! ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টি]
২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার আক্রান্ত হয়েছিলেন বিপ্লব দেব। ২০২৩ সালের বিধানসভার নির্বাচন আগে আবার তাঁর বাড়িতে হামলা চলল। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিজেপির অভিযোগ, কমিউনিস্ট পার্টির উসকানিতে এই কাণ্ড ঘটিয়েছে জেহাদিরা।
त्रिपुरा के पूर्व मुख्यमंत्री और हरियाणा भाजपा के प्रभारी @BjpBiplab के पैतृक घर पर जेहादियों ने किया हमला. काम्युनिस्ट पार्टी पर जेहादियों को उकसाने का आरोप. कल अपने पिता की पुण्यतिथि पर हवन करने वाले थे बिपल्ब देव. pic.twitter.com/EwlTztxbqC
— Himanshu Mishra 🇮🇳 (@himanshulive07) January 3, 2023
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, “এটা সিপিএমের দুষ্কৃতীদের কাজ। একটা মিছিল করে আসছিল তারা। সেই সিপিএমের মিছিল থেকে হামলা চালানো হয়।” বুধবার সকালে বিপ্লব দেব তাঁর পৈতৃক বাড়িতে যাবেন। যদিও হামলার কথা অস্বীকার করেছে সিপিএম।
[আরও পড়ুন: মালদহে শুভেন্দুর সভায় আবাস যোজনার ফর্ম পূরণ বিজেপির, লোক টানার ফন্দি, পালটা তৃণমূলের]
সর্বশেষ খবর
-
মেসি অবসর নিতেই আর্জেন্টিনার আকর্ষণ শূন্য! প্রীতি ম্যাচও খেলতে চাইছে না চিন
-
ধ্বংসস্তূপে আটকে ১১ দিন! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা-সহ ২, ভাইরাল উদ্ধারের ভিডিও
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! রাতেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে