সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বশিগারান, রাহুল, নবীনরাজ ও হরিশ৷ চারমূর্তির কীর্তিতে গর্বিত গোটা চেন্নাইবাসী৷ সবার মুখে মুখে ফিরছে এদেরই নাম৷ কারণ অষ্টম শ্রেণির চার ছাত্র বন্ধুত্বের যে নতুন পাঠ পড়িয়েছে গোটা রাজ্যকে, তা নজির হয়ে উঠেছে দাক্ষিণাত্যের এই রাজ্যে৷
সব কিছুই তারা করেছে নিজেদের বন্ধু আগাথিয়ানের জন্য৷ দলিত পরিবারের আগাথিয়ানের বাড়িতে শৌচালয় নেই৷ খোলা স্থানে শৌচকর্ম করার ফলে ঘনঘন অসুস্থ হয়ে পড়ত তাদের সহপাঠি৷ এমনকী তার পায়ে চর্মরোগও হয়ে যায়৷

বন্ধুর এই অবস্থা দেখে তাঁর জন্য শৌচাগারের ব্যবস্থা করবে বলে ঠিক করে বশিগারান, রাহুল, নবীনরাজ ও হরিশ৷ যেমনি ভাবা, তেমনি কাজ৷ শৌচাগারের জন্য অর্থ সংগ্রহ শুরু করে দেয় চার জনে৷এই কাজে তাদের সাহায্য করেন মাষ্টারমশাই ভীরামানি৷
তবে, শুধু অর্থ সংগ্রহ করেই ক্ষান্ত হয়নি চার ডানপিঠে৷ নিজেরাই সরঞ্জাম কিনে এনে হাত লাগিয়ে তৈরি করেছেন পাকা শৌচাগার৷ সবই তারা করেছে বন্ধু আগাথিয়ানের জন্য৷ যাতে এবারে আর অস্বচ্ছতার কারণে অসুস্থ হয়ে স্কুল কামাই না হয় তার৷ সারা দেশে যখন দলিত নিগ্রহের ঘটনা ঘটছে বারবার, প্রশাসন যখন চেষ্টা করেও পরিস্থিতি আয়ত্তে আনতে নারাজ তখন নজির গড়ল এই পড়ুয়ারাই৷ বন্ধুত্বের কোনও ভেদাভেদ হয় না এ শিক্ষাই যেন খুদে হয়েও সমাজকে দিয়ে গেল তারা৷ হাজারও বিভেদে দীর্ণ এ দেশ চার খুদের কাছে শিখল, কীভাবে মানুষ হয়ে পাশের কারো হাত ধরতে হয়৷ কে বলে শিক্ষক শুধু হন বড়রাই! যে শিক্ষা এরা দিয়ে গেল, তাই বা কম কী!

সর্বশেষ খবর
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির