সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড্ড বেশি উপদ্রব করত বাঁদরটা৷ ক্যাম্পাসের সব জায়গায় দাপিয়ে বেড়াত৷ এর শাস্তিও পেতে হল তাকে৷ নৃশংসভাবে খুন হতে হল অবলা জীবকে৷ অভিযুক্ত চার ডাক্তারি পড়ুয়া৷ চার জনকেই সাসপেন্ড করেছে তামিলনাড়ুর খ্রিস্টান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে মারা হয়েছে বাঁদরটিকে৷ মারার পর ক্যাম্পাসেই পুঁতে দেওয়া হয় তার মৃতদেহ৷ তার আগে অমানবিক অত্যাচার চালানো হয়েছে তার উপর৷ পুলিশ যখন বাঁদরটির দেহ উদ্ধার করে, তার হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল৷ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল৷ এমনকী, ধারাল অস্ত্র দিয়ে বাঁদরটির যৌনাঙ্গও ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল৷
মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে বাঁদরের উপদ্রব লেগেই থাকে৷ রোজই ৪০-৫০টি বাঁদর দাপিয়ে বেড়ায় চারদিকে৷ তার শাস্তিস্বরূপ এই নৃশংস কাজ করা হয়েছে বলে অনুমান পুলিশের৷ পশুহত্যা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে ভেল্লোর জেলা পুলিশ৷ তবে, অভিযুক্তদের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার