সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচজন সশস্ত্র যুবকের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। ধৃতদের মুক্তির দাবিতে চার-পাঁচ দিন ধরে সেরাজ্যে বিক্ষোভ-প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে। সূত্রের খবর, আটক করা যুবকদের জামিন দেওয়া হলেও ফের তাদের মধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়। এর পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন ইম্ফল ওয়েস্টের সাধারণ মানুষ।
পিটিআই সূত্রে খবর, শুক্রবার সকালে ইম্ফলের বিশেষ আদালতে ওই অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনকে ফের গ্রেপ্তার করে নিরাপত্তাবাহিনী। জামিনে মুক্ত চারজনকে পরিবারের হাতে তুলে দেওয়া হলেও মইরংথাম আনন্দ নামে একজনকে ফের হেফাজতে নেওয়া হয়। জানা গিয়েছে, আনন্দ ‘নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি’র সদস্য ছিলেন। এর পরই ইম্ফল ওয়েস্টে (Imphal West) বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হয় ১৫ জন।
[আরও পড়ুন: কত অস্ত্র উদ্ধার হয়েছে? সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিল মণিপুর সরকারের]
উল্লেখ্য, গত শনিবার সশস্ত্র পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক নিজেদের কাছে রাখার অপরাধে আটক করা হয় তাদের। এর পর থেকেই মণিপুরের (Manipur) নানা প্রান্তে ক্ষোভ বাড়তে থাকে। পোরমপট থানায় প্রতিবাদ দেখাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। জমায়েত নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এর জেরে কয়েকজন বিক্ষোভকারী এবং র্যাফের জওয়ান আহত হন। ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দেয় মেইরা পাইবি-সহ স্থানীয় পাঁচটি ক্লাব। গত সোমবার ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, খুরাই, কংবা, বিষ্ণুপুর, থাউবলের মতো এলাকায় প্রতিবাদ দেখান মেতেই মহিলারা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।
[আরও পড়ুন: দীপাবলিতে ‘সুপ্রিম’ শুভেচ্ছা, তবে ‘পরিবেশবান্ধব বাজি’তে না শীর্ষ আদালতের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ