সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি-বাইকপ্রেমীদের জন্য সুখবর। নয়া নিয়মে পয়লা অগাস্ট থেকে কমতে চলেছে দাম। বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (Insurance Regulatory and Development Authority of India) এর নয়া নিয়মে ফোর হুইলার বা টু-হুইলার কিনতে এখন থেকে আর দীর্ঘমেয়াদি ভেহিকল ইনস্যুরেন্স কেনা বাধ্যতামূলক থাকছে না। সেই কারণেই কমছে গাড়ি, বাইকের অন রোড মূল্য।
জুন মাসে ভারতের বিমা নিয়ামক সংস্থা আইআরডিএআই (IRDAI) বিমা সংস্থাগুলিকে পাঠানো এক নির্দেশিকায় জানায়, নতুন গাড়ির মালিকদের দীর্ঘমেয়াদি থার্ড পার্টি মোটর ইনসিওরেন্স প্যাকেজ নেওয়া আর বাধ্যতামূলক রাখা হচ্ছে না। আগামী ১ আগস্ট থেকে এই নতুন এই নির্দেশিকা কার্যকর করার জন্য বিমা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি বিমার কারণে নতুন গাড়ির অন-রোড দাম অনেকটা বেড়ে যায়। তা কমাতেই এই পদক্ষেপ দেশের বিমা নিয়ামক সংস্থার।

[আরও পড়ুন: লকডাউনে কর্মহীন ১০ হাজার শিক্ষককে মালি-রাঁধুনির কাজ দিতে চায় ত্রিপুরা সরকার]
বর্তমানে চার চাকার গাড়ি কিনতে গেলে তিন বছরের দীর্ঘমেয়াদি বিমা প্যাকেজ কেনা বাধ্যতামূলক। পাশাপাশি, মোটরবাইকের ক্ষেত্রে পাঁচ বছরের বিমা প্যাকেজ কিনতে হয়। কিন্তু ১ আগস্ট থেকে এই নিয়ম আর থাকছে না। যার ফলে দুই ও চার চাকার গাড়ির দাম কিছুটা কমবে। এই সমস্ত বিমার কারণে নতুন গাড়ি কেনার সময় গাড়ি মালিককে প্রিমিয়াম বাবদ মোটা অঙ্কের টাকা জমা করতে হয়। ফলে তাঁর উপরে অতিরিক্ত আর্থিক বোঝা এসে পড়ে। আগামী মাস থেকে আর সেই চাপ পড়ছে না।
[আরও পড়ুন: ঠিক যেন ‘থ্রি ইডিয়টস’-এর গল্প! ভিডিও কলে অন্তঃসত্ত্বার প্রসব করালেন মহিলা ডাক্তার]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!