সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা পর্ন দেখে কাটিয়ে দেন স্বামী। ক্রমশ শিকার হচ্ছেন বিকৃত মানসিকতার। বিবাহিত জীবন বিপর্যস্ত। আর কোনও উপায় না দেখে শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন স্ত্রী। পর্ন সাইটগুলিতে নিষেধাজ্ঞা চেয়ে তাঁর এই পদক্ষেপ।
ভারতের ক্ষেত্রে শাপে বরই হবেন ট্রাম্প, অভিমত মুকেশ আম্বানির
গতবছর চাইল্ড পর্নোগ্রাফি রুখতে কঠোর হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। স্বাধীনতার নামে যথেচ্চার ও পরীক্ষা যে মেনে নেওয়া হবে না তা সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। সেইমতো প্রশাসনও যথাযথ ব্যবস্থা নিয়েছিল। কিন্তু এবার সমস্যা অন্যরকম। মুম্বইয়ের ওই মহিলার অভিযোগ, তাঁর বিবাহিত জীবন নষ্ট করছে পর্নোগ্রাফি। তিনি জানাচ্ছেন, তিরিশ বছরের বিবাহিত জীবন তাঁর। সন্তানও আছে। জীবনে সেই অর্থে কোনও সমস্যাই ছিল না। কিন্তু বাধ সাধল পর্নদুনিয়া। শুরু ২০১৫ থেকে। যখন তাঁর স্বামী ক্রমশ পর্ন ভিডিও, ছবিতে আসক্ত হয়ে পড়েন। ক্রমশ তা অসুখের পর্যায়ে পৌঁছয়। মহিলার দাবি, এর ফলে তাঁর বিবাহিত জীবন তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। এমনকী তাঁর সন্তানদের উপরও এর প্রভাব পড়ছে। তাই পর্ন সাইটগুলিতে নিষেধাজ্ঞা চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
ফিরে আসছে নোকিয়া ৩৩১০, দাম জানলে এখনই কিনতে চাইবেন!
মহিলা আইনজীবীরা আগেও অবশ্য এ ব্যাপারে আদালতকে জানিয়েছিলেন। তাঁদের মতে, পর্নোগ্রাফি সমাজের পক্ষে ক্ষতিকর। মহিলাদের উপর যে অত্যাচার হয় তার অন্যতম কারণও এই পর্ন আসক্তি। তাই পর্ন সাইটে নিষেধাজ্ঞা চেয়েছিলেন তাঁরাও। এই মহিলার আবেদনও সেই একই বিষয়ের দিকে আঙুল তুলছে। এরপর শুধু চাইল্ড পর্ন নয়, সামগ্রিক পর্ন সাইট রুখতে সর্বোচ্চ আদালত বিশেষ ব্যবস্থা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
সতর্ক থাকুন! না হলে হতে পারে ডিম্বাশয়ে টিউমার, সিস্ট
সর্বশেষ খবর
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল
-
পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউমার্কেটের হোটেলে এসে মৃত্যু! অঝোরে কান্না সন্দীপের কাকা-দাদার
-
চেহারা নিয়ে কটূক্তি, উঠল অতীতের ‘কেচ্ছা’! ভারতের টেস্টের মাঝে ভাইরাল মঞ্জরেকর-মুরলীর ঝগড়া
-
ইরান যুদ্ধে ‘মেঘনাদ’ রাশিয়া, আমেরিকাকে জব্দ করতে কোন পথে আসছে বিপুল অস্ত্র?