সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্রাতিরিক্ত সীসা থাকায় ম্যাগির মতো জনপ্রিয় ফাস্ট ফুডকে নিষিদ্ধ ঘোষণা করেছিল খাদ্যসুরক্ষা নিয়ামক সংস্থা৷ এবার অ্যালকোহল প্রস্তুতিতেও কঠোর হতে চলেছে সংস্থাটি৷ অ্যালকোহল তৈরির উপাদানের গুণমান ঠিক রাখতে এবার নয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ হুইস্কি, বিয়ারের মতো পানীয় তৈরির ক্ষেত্রে কী কী উপদান ব্যবহার করা যাবে, এবং কী পরিমাণে তা ব্যবহার করা হবে, তাও ঠিক করে দেবে সংস্থাটি৷
খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী ২০০৬ সালে তৈরি হয়েছিল এই সংস্থা৷ হুইস্কি, বিয়ার এ মাসের গোড়াতেই পানীয়র উপাদান ও গুণমান ঠিক রাখতে নতুন পদক্ষেপ নেওয়া সংস্থার তরফে৷ পানীয় প্রস্তুতিতে ব্যবহৃত হয় বা ব্যবহার করা যেতে পারে এরকম প্রায় ১১,০০০টি খাদ্যদ্রব্যের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়৷ সারা দেশে উপাদান ও তা ব্যবহারের মাত্রা বেঁধে দেওয়ার কাজও শুরু হয়৷ খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থার সিইও পবন আগরওয়াল জানান, “সারা দেশের পানীয় প্রস্তুতির এক উপাদান ও এক মাত্রা বেঁধে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এর ফলে দেশের প্রায় প্রত্যেকটি খাদ্যদ্রব্যের ক্ষেত্রেই এই মাত্রা বেঁধে দেওয়ার কাজ সম্পন্ন হবে৷” ‘ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অফ ভাইন অ্যান্ড ওয়াইন’-এর সঙ্গে সঙ্গতি রেখেই এই মাত্রা নির্ধারণ করা হয়েছে৷
সংস্থার প্রস্তাবিত নিয়মনীতি পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের কাছে৷ দফতরের নির্দেশমতোই সারা দেশে লাগু হবে এই নিয়ম৷
সর্বশেষ খবর
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা নিয়ে কুইজে সাভারকর সংক্রান্ত প্রশ্ন, সরগরম কেরল রাজনীতি, সাসপেন্ড শিক্ষক
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?