Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Fuel Crisis

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ ভারতে, দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে? মুখ খুলল কেন্দ্র

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আগামী একবছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৫:২৩

options
link
পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ ভারতে, দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে? মুখ খুলল কেন্দ্র zoom
Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালনি সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গত রবিবার দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সংকটের পপিস্থিতিতে দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, তা নিয়ে মুখ খুলল কেন্দ্র।

মঙ্গলবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বাস দিয়ে জনান, দেশে জ্বালানি ও রান্নার গ্যাসের সরবরাহ স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, “জ্বালানি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। দেশে ৬৯ দিনের অপরিশোধিত তেল এবং ৪৫ দিনের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর মজুত রয়েছে।” তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে রান্নার গ্যাসের সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সরকার এলপিজি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। দৈনিক উৎপাদন ৩৫ হাজার-৩৬ হাজার টন থেকে বাড়িয়ে ৫৪ হাজার টন করা হয়েছে।” হরদীপের কথায়, “সরকার এখনও পর্যন্ত দায়িত্বের সঙ্গে বর্তমান সংকটের মোকাবিলা করে যাচ্ছে এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে।”

Advertisement

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আগামী একবছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি। একইসঙ্গে পেট্রোল-ডিজেলের ব্যবহার হ্রাস, ভোজ্য তেলের ব্যবহার হ্রাস এবং সোনা কেনাও কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.