সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন আগেই দেশে বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট৷ দেশে কালো টাকার রমরমা রুখতে দেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর তার জেরেই বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট৷
বাজারে আপাতভাবে এই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে গেলেও কিছু কিছু জায়গায় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চলছে ৫০০ ও ১০০০ টাকার নোটের ব্যবহার৷ জানা গিয়েছে, জুয়া ও শাট্টার ঠেকগুলিতে এখনও রমরমিয়ে এই নোটের লেনদেন চলছে৷
সম্প্রতি হায়দরাবাদের এমনই এক জুয়ার ঠেক থেকে বহু কালো টাকা উদ্ধার করল পুলিশ৷ জানা গিয়েছে ৪.৬ লক্ষ কালো টাকা উদ্ধার হয়েছে সেই ঠেক থেকে৷ হায়দরাবাদের আবদুল্লাহপুরমের স্ক্র্যাপ গোডাউনে এই জুয়ার ঠেক চলত বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির