সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের গান্ধীনগরে টাইফেয়েডের প্রাদুর্ভাব। গত তিনদিনে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। গোটা ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে তিনি তিনবার ফোনে কথা বলেছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বর্তমানে টাইফয়েডে আক্রান্ত হয়ে ১০৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে রয়েছে অনেক শিশুও। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে তিনবার ফোনে কথা বলেছেন শাহ। শীঘ্রই তিনি একটি পর্যালোচনা বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ডেপুটি কালেক্টর-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রোগীদের পরিবারের জন্য সব রকম সুযোগ-সুবিধারও ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই ২২ জন চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে।
সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডঃ মিতা পারিখ বলেন, “গান্ধীনগরের আদিভাদা এলাকার পাশাপাশি ২৪, ২৫, ২৬ এবং ২৮ নম্বর সেক্টরের শিশু-সহ বেশ কয়েকজন চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল।” তিনি জানিয়েছেন, এই এলাকাগুলি থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, ওই এলাকাগুলির জল পানের জন্য নিরাপদ নয়।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা