সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ধর্ষণের ঘটনা ঘটল দিল্লিতে৷ এক নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হল দুই কিশোরকে৷ ধর্ষণের ফলে এক সন্তানের জন্মও দিয়েছে নির্যাতিতা৷ দিল্লির ময়ূর বিহারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, ১৬ বছরের নির্যাতিতা কিশোরী দিল্লির রাস্তায় কাগজ কুড়িয়ে দিন গুজরান করত৷ ফুটপাথের বাসিন্দা এই কিশোরীকে অসুস্থ অবস্থায় গত ২৯ ডিসেম্বর পুলিশ উদ্ধার করে৷ পেটে অসহ্য যন্ত্রণার কথা জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ শারীরিক পরীক্ষায় জানা যায়, কিশোরী সন্তানসম্ভবা৷ এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কিশোরী ধর্ষণের ঘটনাটি পুলিশকে জানায়৷ অভিযুক্তদের নাম জানতে পেরে তাদের খোঁজ শুরু করে পুলিশ৷ সন্ধানের পর পুলিশ দুই নাবালক ধর্ষককে গ্রেপ্তার করে৷
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, কিশোরী এক সন্তানের জন্ম দিয়েছে৷ পুলিশ কিশোরী এবং সদ্যোজাতর অন্নসংস্থানের জন্য চেষ্টা চালাচ্ছে৷ কিশোরীকে কাজ খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছে পুলিশ৷ কিশোরী এবং তার সন্তান যাতে বেঁচে থাকার সংস্থান করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের
-
বিশালের চওড়া হাতে টাইব্রেকারে জয়ী মোহনবাগান, ডুরান্ড ফাইনালে ফের ডার্বি
-
যন্তরে মন্তরে অতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত পুলিশ, খতিয়ে দেখতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
-
‘দিল্লিতে জেএনইউ, বাংলায় জেইউ’, যাদবপুরকে ‘শহুরে নকশালদের আঁতুরঘর’ বললেন অর্জুন সিং