সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ছোট্ট মুন্নির মতোই তাঁর জীবনকাহিনী৷ তবে একটু আলাদা৷ ছবির মুন্নি ভাইজানের হাত ধরে ভারত থেকে গিয়েছিল পাকিস্তানে৷ আর গীতা পাকিস্তান থেকে এসেছিলেন এদেশে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের উদ্যোগে এদেশে ফিরতে পেরেছিলেন মূক ও বধির গীতা৷ এবার নিজের হারানো মা-বাবাকে খুঁজতে বেরোবেন তিনি৷
চলচ্চিত্রের সঙ্গে জীবন যেন অদ্ভুতভাবে মিলে গিয়েছিল৷ পাকিস্তানে খোঁজ পাওয়া গিয়েছিল মূক ও বধির গীতার, যিনি আসলে ভারতের মেয়ে৷ বিদেশমন্ত্রীর উদ্যোগে গত অক্টোবরে দেশে ফেরেন তিনি৷ অনেকেই সেই সময় তাঁকে নিজের মেয়ে বলে দাবি করেন৷ কিন্তু গীতা কাউকেই চিনতে পারেননি৷এবার নিজের মা-বাবাকে খুঁজতে বেরোবেন তিনি৷
বর্তমানে একটি হোমে থাকেন গীতা৷ পাকিস্তান থেকে আসার পর এখন অনেকটাই পড়াশোনা করেছেন গীতা৷ হিন্দি, ইংরেজি ও অঙ্কে এখন তিনি বেশ সড়গড়৷ তিনি জানিয়েছেন, যে জায়গায় মা-বাবার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল, সেই জায়গাটা তিনি এখনও চিনতে পারবেন৷ আর তাই এবার মা-বাবাকে খুঁজতে বেরোবেন গীতা৷ যে হোমে তিনি থাকেন সেখানকার পরিচালকদের এ কথা জানিয়েওছেন তিনি৷ সেইমতো তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে৷ তিনি চিনতে পারলে হয়ত হারানো মা-বাবাকে খুঁজে পাওয়াও সম্ভব হবে৷ তবে হোমের পরিবেশ গীতার বেশ পছন্দের৷ মা-বাবা কিংবা জন্মভিটে খুঁজে পেলেও হোমেই থেকে যেতে চান বলেও ইচ্ছে প্রকাশ করেছেন গীতা৷
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?