Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Ghaziabad

ফের নৃশংস অপরাধ যোগীরাজ্যে, গাজিয়াবাদে শিশুকে খুন করে গাড়ির নিচে দেহ লুকোল মামা!

শনিবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার টিলা মোড় থানা এলাকায় একটি পার্ক করা গাড়ির নিচ থেকে চার বছরের ওই শিশুর দেহ উদ্ধার করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১১:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১১:৫৭

options
link
ফের নৃশংস অপরাধ যোগীরাজ্যে, গাজিয়াবাদে শিশুকে খুন করে গাড়ির নিচে দেহ লুকোল মামা! zoom
প্রতীকী ছবি।
Advertisement

ঘুরতে যাওয়ার কথা বলে চার বছরের বোনঝিকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন মামা। তখন পরিবারের সদস্যরা ভাবতেই পারেননি এর পরিনাম চরম হতে পারে। শনিবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার টিলা মোড় থানা এলাকায় একটি পার্ক করা গাড়ির নিচ থেকে চার বছরের ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। শিশুটির মামার বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়।

মৃত শিশুর নাম রাহনুমা (৪)। তার বাড়ি পাশোন্ডার শামশাদ গার্ডেন এলাকার ৬০ ফুট রোডে। ১ এপ্রিল রাত ৮টা নাগাদ পুলিশ জানতে পারে, বিকানের ৮০ ফুট রোডের পাশে একটি গাড়ির নিচে এক শিশুর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। শুরু হয় শিশুর পরিচয় শনাক্ত করার কাজ। তার পরিচয় জানতে পেরে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শালিমার গার্ডেন জোনের এসিপি জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শিশুটির মামা জামিল ওরফে ছোটু তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর শিশুকে খুন করে দেহটি শালিমার গার্ডেন এলাকায় গাড়ির নিচে ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবা রাশিদ টিলা মোড় থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। পুলিশ জানিয়েছে, খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.