Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

১৮ মাসের শিশুর পাকস্থলীতে ৬ ইঞ্চি লম্বা কৃমি, অবাক চিকিৎসকরা

এর আগে ব্রাজিলে প্রথম এরকম রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ০৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ০৮:৩২

options
link
১৮ মাসের শিশুর পাকস্থলীতে ৬ ইঞ্চি লম্বা কৃমি, অবাক চিকিৎসকরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দেড় বছর ধরে প্রচন্ড ব্যাথায় কষ্ট পাচ্ছিল ১৮ মাসের ছোট্ট ছেলেটা৷ ক্রমাগত কেঁদে যাচ্ছিল সে৷ বমি আর মলত্যাগ করলেই বেরিয়ে আসত কৃমি৷ অনেক ডাক্তার দেখিয়ে কোনও কাজ না হওয়ায় ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে এন্ড্রোস্কোপি করে ১৮ মাসের শিশুর পাকস্থলী থেকে প্রায় ৬ ইঞ্চি লম্বা কৃমি বের করলেন চিকিৎসকরা!

[গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা]

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণভাবে অন্ত্রে ফিতা কৃমি পাওয়া যায়৷ তবে কোনও কোনও ক্ষেত্রে অন্ত্রের নালী দিয়ে কৃমি পাকস্থলীতে চলে যায়৷ তবে তা অত্যন্ত বিরল ঘটনা৷ এই শিশুর ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল৷ হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ডা. এ এস পুরি জানিয়েছেন, এর আগে ব্রাজিলে প্রথম এরকম রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল৷ পেড্রিয়াটিক এ করে দেড় বছরের এক শিশুর পাকস্থলী থে্কে ফিতা কৃমি বের করা হয়৷ তবে দিল্লির ওই হাসপাতালে অবশ্য কিছুটা ঝুঁকি নিয়ে বড়দের এন্ড্রোস্কোপি যন্ত্র ব্যবহার করেছেন চিকিৎসকরা৷ চিকিৎসকরা বলছেন, সময়মতো অপারেশন না করলে, শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারত৷ এই কৃমি সাধারণ দুষিত খাবার ও জল থেকেই মানবশরীরে প্রবেশ করে৷ তাই সরকারি উদ্যোগ তো আছেই, কৃমির আক্রমণ ঠেকাতে মানুষের সচেতনতার ওপরও জোর দিচ্ছেন চিকিৎসকরা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.