সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি-শাসিত ত্রিপুরায় ফের নাবালিকা ধর্ষণ! অভিযোগ জানানোর পরেও ‘ধর্ষক’-দের ধরতে পারেনি পুলিশ। এই ঘটনার জেরে ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তদন্তকারী দল জানিয়েছে, ত্রিপুরার খোয়াই জেলায় সোমবার সন্ধ্যায় মুদির দোকানে যাওয়ার সময়ই নাবালিকাকে ধর্ষণ করা হয়।
সোমবার সন্ধ্যায় মুদির দোকানে যাওয়ার পথেই ওই কিশোরীর সামনে একটি মোটরবাইক করে দুই দুষ্কৃতী এসে নামে। এরপর নাবালিকাকে পার্শ্ববর্তী এলাকার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকী ভয় দেখানো হয় যে, কাউকে বিষয়টি বললে প্রাণে মেরে ফেলা হবে। ধর্ষণের ভিডিও করা হয়। হুমকির সুরে বলা হয়, ‘কেউ যদি জানতে পারে, তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হবে।’ স্থানীয়রা ওই নাবালিকাকে কাঁদতে দেখেই সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে।
বাড়ি ফিরে বিষয়টি ওই নাবালিকা পরিবারের লোকজনকে জানায়। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। তদন্তকারী দলের পদস্থ অফিসার জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত একই জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কিছুদিন ধরেই ওই নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করছিল অভিযুক্তরা। এমনকী, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। তা নাকচ করার জেরেই ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার