সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ শিশু থেকে বৃদ্ধা, বিকৃত যৌন লালসার শিকার হচ্ছেন অনেকেই৷ ঘৃণ্য অপরাধীদের হাত থেকে রেহাই পেল না বছর পাঁচেকের একটি শিশুও৷ ধর্ষণের পর খুন করা হয় ওই শিশুটিকে৷ নির্মম এই ঘটনার সাক্ষী মুম্বইয়ের মাহিম এলাকা৷
[ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করার সিদ্ধান্ত কংগ্রেসের]
পুলিশ সূত্রে খবর, দিনমজুর বাবার একমাত্র সন্তান বছর পাঁচেকের ওই শিশুটি৷ মাহিমের এল জে রোডের পাশে ঝুপড়িতেই তার বাস৷ বুধবার রাতে বাবার সঙ্গে সেখানেই ঘুমোচ্ছিল সে৷ পরেরদিন ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে আর দেখতে পাননি ওই ব্যক্তি৷ কোথায় গেল মেয়ে দুশ্চিন্তায় পড়ে যান শিশুর বাবা৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন শিশুর বাবা৷ ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিশুর খোঁজ শুরু হয়৷ অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে এল জে রোডের ঝুপড়ি থেকে কিছুটা দূরে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ৷ জে জে হাসপাতালে শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়৷ পুলিশসূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে৷ ধর্ষণের পরই প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন-৫) বিক্রম দেশমানে বলেন, ‘‘এই ঘটনায় ধর্ষণ করে খুনের মামলা রুজু হয়েছে৷ পুলিশের একটি বিশেষ দল তদন্ত করছে৷ খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷’’
[‘নরখাদক’ তামিল যুবক! রাতদুপুরে রহস্য পরিষ্কার হতেই তীব্র আতঙ্ক]
মুম্বইয়ের পাশাপাশি বিহারও সাক্ষী গণধর্ষণের৷ বিহারের কিষাণগঞ্জের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ছ’জন যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি ওই যুবকেরা তরুণীর বাড়িতে ঢোকে৷ বাবাকে বেঁধে রেখে তাঁর সামনেই মেয়েকে ধর্ষণ করে ছ’জন৷ এই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী এবং তাঁর বাবা৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দু’জনে৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তাকে জেরা করেই বাকি পাঁচজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷
Bihar: Man tied up, daughter allegedly gangraped by six men in Kishanganj on February 4.Police have registered case and arrested one of the accused pic.twitter.com/RiUzIqHNuu
— ANI (@ANI) February 8, 2019
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা