সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভাঙলে সাধারণত ছেলেরা মহিলাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় কিংবা অন্য কোনও প্রাক্তন প্রেমিকার ক্ষতি করার চেষ্টা করে৷ কিন্তু এবারের বিষয়টি উল্টো৷ সম্পর্ক ভাঙায় প্রেমিকের স্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল প্রেমিকা৷
জানা গিয়েছে, সম্প্রতি ওই যুগলের সম্পর্ক শেষ হয়ে যায়৷ আর তাই প্রেম ভাঙার প্রতিশোধ হিসাবে যুবতী প্রেমিকের স্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন৷ বরোদার বাসিন্দা ওই যুবক আচমকাই নিজের একটি ফেসবুকের ফেক প্রোফাইলের সন্ধান পান৷ আর সেখানেই নিজের স্নানের ছবি দেখে রীতিমতো চমকে যান তিনি৷ এরপর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তিনি বিষয়টি জানালে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যুবকের একাধিক প্রেমঘটিত সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে৷ সেই কারণেই তিনি কাকে সন্দেহ করছেন প্রশ্ন করা হলে বহু মহিলার নাম নেন তিনি৷ বিষয়টিতে যুবকের প্রাক্তন প্রেমিকার হাত রয়েছে বলেই পুলিশের অনুমান৷ তবুও স্পষ্ট প্রমাণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
(ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে)
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন