সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে গরু ভগবান হিসাবে পূজিত। তাই গরুর (Cow) উপর অত্যাচার হলে বা গোহত্যা হলে ঈশ্বর ক্ষমা করবেন না। কোনও হিন্দুত্ববাদী নেতা নয়। নিজেদের পুরনো রায় মনে করিয়ে এ কথা বলল খোদ গুজরাট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘মানুষের আরামের জন্য প্রাণীহত্যা অপরাধ।’
গুজরাটে রাস্তায় ছেড়ে দেওয়া গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। আসলে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে গরুর বয়স বাড়লে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। অনেক সময় এইসব গরুর মৃত্যু হয় রাস্তাতেই। অনেক সময় দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। মৃতদেহ পড়ে থাকে রাস্তায়। এসব বন্ধের দাবিতে একটি মামলা দায়ের হয়েছে গুজরাট হাই কোর্টে (Gujarat High Court)। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি আশুতোষ শাস্ত্রী এবং বিচারপতি হেমন্ত প্রচ্ছকের পর্যবেক্ষণ, ‘রাস্তা-ঘাটে মৃত গরু পড়ে থাকা ঠিক নয়।’
[আরও পড়ুন: কাজ ফুরোলেই… অভিমানে পুরস্কারের টাকা ফিরিয়ে দিলেন উত্তরকাশীর ‘ত্রাতা’ র্যাট হোল মাইনাররা]
কিছুদিন আগেও গুজরাটের খেড়া জেলায় রাস্তায় গরু মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার উদাহরণ দিয়ে ওই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলছে,”এ জন্য ভগবান আমাদের ক্ষমা করবেন না। মানুষের ‘আরামের’ জন্য প্রাণীহত্যা অপরাধ। রাস্তায় তাদের দেহ পড়ে থাকাও ঠিক নয়।” উল্লেখ্য, এই ধরনের পর্যবেক্ষণ আগেও করেছে গুজরাট হাই কোর্ট। ডিভিশন বেঞ্চের বক্তব্য, “এদেশে গরুর ভগবানরূপে পুজো হয় বলেই আমরা আগে এই পর্যবেক্ষণ করেছিলাম।”
[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]
কেন্দ্রে তথাকথিত ‘হিন্দুত্ববাদী’ শক্তি বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে নতুন মাত্রা পেয়েছে ‘গো রাজনীতি’। গো রক্ষার নামে গণপিটুনি, হানাহানি এমনকী বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। সেসব নিয়ে ভ্রুক্ষেপ নেই কারও। তবে গুজরাট হাই কোর্ট গোহত্যা নিয়ে চিন্তিত।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!