সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনদেবীর আরাধনায় মেতেছে গোটা দেশ৷ দীপাবলির আগে রীতি মেনে ধনতেরাসে এক ছিটে সোনা না কিনলে চলে? গৃহস্থে সৌভাগ্যের ছোঁয়া আনতে এটুকু খরচ করার জন্য প্রস্তুত অনেকেই। কিন্তু এই ইচ্ছেটুকুর উপর পাঁচিল তুলতে চাইছে সোনার দাম৷ গোটা দেশে হু হু করে দাম বাড়ছে হলুদ ধাতুর৷ কিন্তু, তাতে কী? সৌভাগ্যের ছোঁয়া পেতে মাসের শুরুতে একটু খরচ করাই যায়৷ আর মোটা টাকা চুকিয়ে যদি কেনা যায় দেশের বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীকে! তাহলে তো আর কথাই নেই!
[অসমে আগুন জ্বলবে, এবার হুঁশিয়ারি উলফা নেতা অনুপের]
Gujarat: A jewellery shop in Surat is selling gold&silver bars with faces of PM Modi&former PM Atal Bihari Vajpayee engraved on them.A customer says,”Lord Laxmi&Ganesh are worshiped on every #Diwali &PM Modi is also like God to us.This year I’ll buy these bars & worship Modi Ji.” pic.twitter.com/aSyUuWjfXO
Advertisement— ANI (@ANI) November 4, 2018
ধনতেরাসে সোনা কেনা উত্তর ও পশ্চিম ভারতের মূল উৎসবের মধ্যেই পড়ে৷ আর এই উৎসবের মধ্যেই হাজির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হাজির প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী৷ সোনার বাটে মোদি-বাজপেয়ীর লাগানো ছবি এই মুহূর্তে ‘হটকেক’৷ গ্রাহকদের টানতে সোনার বাটে মোদি-বাজপেয়ীর ছবি সাঁটিয়ে বিক্রির উদ্যোগ নিয়েছেন গুজরাটের এক স্বর্ণব্যবসায়ী৷
[সর্ষের মধ্যেই ভূত! বিএসএফ-এর অন্দরেই রয়েছে পাক চর]
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্যবসায়ী বলেন, ‘‘দেবী লক্ষ্মী ও গণেশের মূর্তি কিনতে বেশি পছন্দ করেন ক্রেতারা৷ কিন্তু, আমি ভেবে দেখলাম, যদি এই প্রথা ভাঙা যায় কি না৷ আর এই ভাবনা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছবি দেওয়া সোনার বাট বিক্রির পরিকল্পনা করি৷’’ যেমন ভাবনা, তেমনই কাজ৷ নিজের দোকানের স্বর্ণশিল্পীদের দিয়ে বিশেষ এই সোনার বার্ট প্রস্তুত করেন৷ মোদি-বাজপেয়ীর ছবি দেওয়া বাট কিনতেও সোমবার সকাল থেকে ভিড় জমান ক্রেতারা৷ কম সময়ের মধ্যে বেশ সারাও ফেলে দিয়েছে লক্ষ্মী-গণেশের বিকল্প সোনার বাট৷
[খুলল সবরীমালার দরজা, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা]
তবে, এটাই যে প্রথম তা নয়৷ এর আগেও বিশেষ বিশেষ দিনে নতুন নতুন ভাবনা উপস্থাপন করে বেশ নামডাক করেছেন গুজরাতের এই ব্যবসায়ী৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির ছবি-সহ সোনার কয়েন বিক্রি করে নজর কেড়েছেন৷ এবারও ধনতেরাসে বর্তামান ও প্রাক্তন প্রধানমন্ত্রীকে সোনায় মুড়ে চমকে দিলেন বিজেপির একনিষ্ঠ এই ব্যবসায়ী সমর্থক৷
সর্বশেষ খবর
-
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেপ্তার মহিষাদলের প্রাক্তন বিধায়ক
-
বুধে চমক ‘বুম্বাদা’র, সোশাল মিডিয়ায় সুখবর দিলেন প্রসেনজিৎ
-
বিপুল টাকা ‘তোলাবাজি’, কলকাতায় ফের গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর
-
‘আপনার সরকার, আপনার পাশে’, জনগণের সুবিধায় রাজ্যে চালু হেল্পলাইন নম্বর
-
মিলবে লাখ টাকা পুরস্কার! বিজেপি সাংসদকে ‘খুনে’র হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল পোস্টার