নন্দিতা রায়, নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দাম বাড়ল সোনার৷ বুধবার ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৩৪ হাজার টাকা৷ বিয়ের মরসুমে এই সোনার দাম বাড়ায় কিছুটা হলেও চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ৷ যদিও সকলেই প্রধানমন্ত্রীর পদক্ষেপকে প্রশংসা করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে, কালো টাকা ও দুর্নীতি রোধেই মঙ্গলবার মধ্যরাত থেকে বাতিল করা হল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু রাজনৈতিক নেতাই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন করেছেন৷
তবে সোনার দাম বাড়ার মধ্যেই দেশবাসীর জন্য সুখবর৷ সুখবরটা দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ১১ নভেম্বর থেকেই এটিএম-এ মিলবে ৫০ টাকার নোট৷ আর এ খবর শোনার পর থেকেই সাধারণ মানুষ খুচরো টাকা পাওয়ার আশায় স্বস্তি পেয়েছেন৷ জনগণের সুবিধার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই৷
পাশাপাশি, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ফলে জমি ও বাড়ির দাম অনেকটাই কমে যাবে অনুমান বিশেষজ্ঞ মহলের৷ তারা দাবি করেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে স্বচ্ছতা আসবে রিয়েল এস্টেট ব্যবসায়৷ আর এর ফলে শীঘ্রই জমি ও বাড়ির দাম বেশ খানিকটা কমে যাবে৷ বিশেষজ্ঞ মহল মনে করছে, সম্পত্তি কেনাকাটায় ৩০ শতাংশ সংশোধন আসতে পারে৷ আর এর জেরে আখেরে লাভবান হবে আমজনতা৷ কারণ, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই চলে আসবে জমি ও বাড়ি কেনা৷
দিল্লির এক রিয়েল এস্টেট ব্যবসায়ী জানিয়েছেন, যাঁরা জমি-বাড়ির স্বপ্ন দেখছেন, এটাই তাঁদের জন্য একেবারে আদর্শ সময়৷ এমনকী সরকারের এই সিদ্ধান্তের জেরে বিদেশি লগ্নিকারীরাও যে এরপর রিয়েল এস্টেট ব্যবসায় আরও বেশি করে বিনিয়োগ করবেন বলে মনে করছেন তিনি৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট