সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিল বলে ঘোষণা করেছেন৷ কেন্দ্রের নয়া নিয়মে অসাধু ব্যবসায়ীদের মাথায় হাত! সূত্রের দাবি, এই পরিস্থিতিতে ভারতীয়দের একাংশ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দ্বারস্থ হচ্ছেন৷ কী করে হিসাব বহির্ভূত টাকা বাঁচানো যায়, কালো টাকা সাদা করা যায় জানতে গুগলে সার্চ চলছে জোরকদমে৷ যার জেরে ‘কী করে কালো টাকা সাদা করা যায়’ এখন গুগলে ট্রেন্ডিং৷
কর ফাঁকির উপায় জানতে গুগলে সবচেয়ে বেশি ‘সার্চ’ হচ্ছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে, দাবি একটি জাতীয় সংবাদমাধ্যমের৷ ৫০০ ০ ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় দেশের প্রায় ৮৬ শতাংশ টাকা বাতিল হয়ে গিয়েছে৷ তার বদলে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ আজ, বৃহস্পতিবার থেকে যে কোনও ব্যাঙ্কে পুরনো নোট নিয়ে গেলেই প্রতিদিন ৪০০০ টাকা পর্যন্ত নতুন নোট মিলছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, নয়া নিয়মে দেশের মানুষের টাকা জমানো ও খরচের পদ্ধতিই পাল্টে যাবে৷ কিন্তু কেন্দ্রের এই নয়া নিয়মে বেজায় বিপাকে পড়েছেন অসাধু ব্যক্তিরা৷ রাতারাতি কীভাবে এই টাকাকে বাঁচানো যায়, জানতে গুগলে দেদার সার্চ চলছে৷
গুগল ট্রেন্ড জানাচ্ছে, কর ফাঁকি দিতে গুগলের দ্বারস্থ হওয়ার দৌড়ে গুজরাতের পরেই রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র৷ তারপরে রয়েছে হরিয়ানা, যেখানে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে রিয়েল এস্টেটের ব্যবসায় দুর্নীতির অভিযোগ উঠেছে৷ প্রপার্টি সেক্টরে বড়সড় ধস নেমেছে কেন্দ্রের নতুন নিয়মে৷ প্রায় ২৩ বিলিয়ন ভারতীয় মুদ্রা রাতারাতি বাতিল হয়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
সিদ্ধিলাভের আশায় হত নরবলি, বাংলার প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রহস্যময় কাহিনি
-
এবার রিসেপশনিস্টকে ‘চড়’, রোগীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ফের হাসপাতালে হামলা শিণ্ডেসেনার!
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…