Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

গোরক্ষপুরে সন্তানহারা পরিবারগুলির পাশে গোটা দেশ, বললেন প্রধানমন্ত্রী

জাতপাত ও সম্প্রদায়ের লড়াই বন্ধের বার্তা দিলেন মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ০৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ০৭:১৮

options
link
গোরক্ষপুরে সন্তানহারা পরিবারগুলির পাশে গোটা দেশ, বললেন প্রধানমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ৭১ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ভাষণে উঠে এল গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা। নরেন্দ্র মোদি বলেন, সন্তানহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছে গোটা দেশ।

[স্বাধীনতা দিবসের ভাষণে নতুন ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনীকেন্দ্রে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে কমপক্ষে ৬৩ জন শিশুর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, যে সংস্থা ওই হাসপাতালে অক্সিজেন  সরবরাহ করত, প্রায় ৬৬ লক্ষ টাকা বকেয়া থাকায় অক্সিজেন পাঠাতে অস্বীকার করে তারা। এরজেরে বিনা অক্সি়জেনে শিশুমৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যাযের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরিয়ে দেওয়া হাসপাতালের সুপারকেও। মঙ্গলবার ৭১ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতে সেই ঘটনার কথাই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘সাম্প্রতিক অতীতে দেশের বিভিন্ন অংশে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। হাসপাতালে শিশুদের মৃত্যু হয়েছে। গোটা দেশ তাঁদের সঙ্গে আছে।’ পাশাপাশি, দে্শের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উত্তরপ্রদেশের সন্তানহারা পরিবারগুলিকে সবরকমভাবে সাহায্য করবে সরকার।

[রকেট ছেড়ে গানে মন, স্বাধীনতা দিবস উদযাপনে ইসরোর বিজ্ঞানীরা]

বস্তুত, সাংসদ থাকাকালীন লোকসভায় গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংসদের পরিসংখ্যান বলছে, ২০০৩ থেকে ২০১৪ সালের মধ্যে বিআরডি হাসপাতালের বেহাল পরিকাঠামো, গোরক্ষপুরের এইমস তৈরি, শিশুদের সঠিক সময়ে ঠিকাকরণের মতো বিষয়ে অন্তত ২০ বার সওয়াল করেন তিনি। কমপক্ষে ৮ বার এই বিষয়ে লোকসভায় প্রশ্নও তুলেছিলেন যোগী আদিত্যনাথ। এমনকী, ২০০৪ সালে ডিসেম্বর উত্তরপ্রদেশ, বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্তে এনসেফালাইটিসের প্রকোপ নিয়ে সংসদের দৃষ্টি আর্কষণ করেছিলেন। কিন্তু, উত্তরপ্রদেশে যোগী জমানায়ও যে পরিস্থিতির কোনও বদল হয়নি, গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

[স্বাধীনতা দিবসেই পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা ভারতের!]

এদিনের ভাষণে দেশে জাতপাত ও সম্প্রদায়ের লড়াই বন্ধ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ জাতপাত ও সম্প্রদায়ের লড়াই বন্ধ করতে হবে। হিংসা করে কখনও উন্নয়ন হয় না। ভগবান বুদ্ধ ও গান্ধীর দেশে হিংসা চলবে না।’

[পাকিস্তানকে যোগ্য জবাব, এবার সীমান্তে ‘রোবট আর্মি’ পাঠাচ্ছে ভারত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.