Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬

ই-ওয়ালেটে প্রচুর টাকা? আয়কর হানা দিল বলে!

নোট বাতিলের শেষ ১০ দিনের প্রতিটি লেনদেনে বাড়তি নজর...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১৪:৪৮

options
link
ই-ওয়ালেটে প্রচুর টাকা? আয়কর হানা দিল বলে! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুঁশিয়ারি মোতাবেক কালো টাকার মালিকদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামছে আয়কর বিভাগ৷ নোট বাতিলের শেষ ১০ দিনে যাঁরা ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা জমা করেছেন, এবার তাঁদের যাবতীয় তথ্য নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিল আয়কর বিভাগ৷ শুধু ব্যাঙ্কেই জমা নয়, নোট বাতিলের শেষ ১০ দিনে যাঁরা মোটা অঙ্কের ঋণ মিটিয়েছেন বা ই-ওয়ালেটে প্রচুর টাকা ভরেছেন, তাঁদের সব তথ্য নিয়েও বসছেন আয়কর বিভাগের অফিসাররা৷

(জানেন কত টাকার নোট বাজারে আনার প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক?)

ব্যাঙ্ক ও পোস্ট অফিসে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ৫০ দিনের উইন্ডো পিরিয়ড দিয়েছিল৷ সেই সময় কেউ যদি প্যান কার্ড নম্বর ছাড়া ব্যাঙ্কে ৫০ হাজার টাকাও জমা দিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে আয়কর বিভাগ৷ একটি সর্বভারতীয় সংবাদপত্র কেন্দ্রীয় সরকারের এক প্রভাবশালী আমলাকে উদ্ধৃত করে জানিয়েছে, আয়কর বিভাগ তাদের যাবতীয় পরিকাঠামো এই কাজে নিয়োগ করতে চলেছে৷ নোট বাতিলের মেয়াদের শেষ ১০ দিনে যাঁরা মোটা অঙ্কের লেনদেন করেছেন, প্রথম দফায় তাঁদের বিরুদ্ধে অভিযান চলবে৷ বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে আয়কর বিভাগ খোঁজ করবে, খরচ করা ওই টাকা কারও আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না৷ কারও উপর সন্দেহ হলে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকেও পাঠাতে পারে৷

Advertisement

(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)

সূত্রের খবর, নোট বাতিলের সময় ব্যাঙ্কে সন্দেহজনক লেনদেন প্রায় চারগুণ বেড়ে গিয়েছিল৷ সেই সব তথ্য এবার খতিয়ে দেখা শুরু হবে৷ অন্তত ৬০ লক্ষ সন্দেহজনক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা বা তার বেশি জমা পড়েছে৷ এর মধ্যে ১০,৭০০ কোটি টাকা উত্তর-পূর্ব ভারতের নানা ব্যাঙ্কের শাখায় জমা পড়েছে৷ সেই সব অ্যাকাউন্টের প্রতিবছর সাধারণত কত টাকা করে লেনদেন হত সেই সব তথ্য যাচাই করে দেখবেন আইটি অফিসাররা৷ ব্যাঙ্কে জমা পড়া ৭.৩৪ লক্ষ কোটি টাকার প্রকৃত উৎস জানতে এবার তৎপর হচ্ছে কেন্দ্র৷

(জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের!)

(এটিএম থেকে টাকা তোলায় নয়া বিধিনিষেধ কেন্দ্রের!)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.