Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
EPFO Interest Rate

EPFO Interest Rate: মুখে হাসি চাকরিজীবীদের! EPF-এ বাড়ল সুদের হার

কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের নয়া সুদের হারে ছাড়পত্র মন্ত্র্রিসভার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৩, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৩, ১৬:৫১

options
link
EPFO Interest Rate: মুখে হাসি চাকরিজীবীদের! EPF-এ বাড়ল সুদের হার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য হলেও বাড়ল কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। এর আগে ইপিএফ-এ সুদের হার ৪৫ বছরের মধ্যে সবথেকে নিচে চলে গিয়েছিল গত বছর। এই অবস্থায় ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কর্মচারী ভবিষ্য নিধি তথা ইপিএফের (Employees’ Provident Fund) সুদের হার (Interest Rate In EPFO) ৮.১৫ শতাংশ করল কেন্দ্র। সোমবার এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি হয়েছে। অর্থাৎ গত আর্থিক বছরের তুলনায় ০.০৫ শতাংশ সুদ(EPFO Interest Rate) বাড়ানো হয়েছে।

গত মার্চ মাসেই নয়া অর্থবর্ষের সুদ আগেই ঘোষণা করেছিল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা। সোমবার সেই ঘোষণায় সম্মতি জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর ফলে উপকৃত হবেন প্রায় ছ’কোটি সরকারি ও বেসরকারি চাকরিজীবী। একটা সময় সুদ হার ছিল ৮.৫ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে তা কমিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। ক্ষোভ জমেছিল ইপিএফ সুবিধাভোগীদের মধ্যে। শেষ পর্যন্ত ০.০৫ শতাংশ বৃদ্ধিতে সম্মত হল কেন্দ্রীয় সরকার। ফলে সুদের হার পৌঁছাল ৮.১৫ শতাংশে।

[আরও পড়ুন: মর্মান্তিক! শিবের মাথায় জল ঢালা হল না, অজয় নদে স্নান করতে নেমেই তলিয়ে মৃত্যু ছাত্রের]

উল্লেখ্য, অতীতে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সবচেয়ে কম ছিল ১৯৭৭-৭৮ সালে। ওই সময় সুদ ছিল ৮ শতাংশ। এরপর ২০২১-২২ অর্থবর্ষে মেলা ৮.১০ শতাংশ সুদের হার ছিল সর্বনিম্ন। ইপিএফও-র অছি পরিষদের (সিবিটি) বৈঠকে তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই ০.০৫ শতাংশ সুদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। যার ফলে সোমবার অর্থমন্ত্রকের ছাড়পত্রের পরে ইপিএফের সুদ হল ৮.১৫ শতাংশ। যদিও কর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: অভিষেকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির প্রতিবাদে হাই কোর্টে BJP, খারিজ দ্রুত শুনানির আরজি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.