সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কেন্দ্রের অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি তালিকায় যুক্ত হতে চলেছে আরও ১৫ সম্প্রদায়ের নাম৷ বুধবার এই সুপারিশে শিলমোহর দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ একইসঙ্গে তালিকার আরও ১৩টি নাম রদবদল করা হবে বলেও জানা গিয়েছে৷
শোনা গিয়েছে, কেন্দ্রের কাছে দেশের আটটি রাজ্যের মোট ২৮টি সম্প্রদায়ের নাম সুপারিশ করেছিল ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস (NCBC)৷ যার মধ্যে ১৫টিই ছিল নতুন সম্প্রদায়৷ ন’টি ছিল সাব-কাস্ট এবং চারটি নাম সংশোধন করার জন্য সুপারিশ করা হয়েছিল৷ সেই সুপরিশ মেনেই এই নতুন সিদ্ধান্ত৷
বিষয়টি কার্যকর হলে নতুন তালিকাভুক্ত ব্যক্তিরা সরকারি নিয়ম অনুযায়ী পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে সমস্ত রকম সুযোগ ও সুবিধা পাবেন৷ দেশের ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি বিচার করেই এই অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর৷
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের