Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

মৃত ব্যক্তির আধার ইস্যুতে ফের নয়া ঘোষণা কেন্দ্রর

শুক্রবার রাতেই নির্দেশিকা জারি করে জানাল কেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৫:৪৮

options
link
মৃত ব্যক্তির আধার ইস্যুতে ফের নয়া ঘোষণা কেন্দ্রর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণার ২৪ ঘণ্টাও কাটল না, রাতারাতি নিজেদের সুর বদল করল কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার। শুক্রবারই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছিল, কোনও ব্যক্তির মৃত্যু নথিভুক্ত করার জন্য মৃত ব্যক্তির আধার কার্ড লাগবেই। আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এই নিয়মটি। কিন্তু গতকাল রাতেই সরকারের তরফ থেকে নয়া একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কারওর মৃত্যু নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। যদি কোনও ব্যক্তির আধার কার্ড না থাকে, সেক্ষেত্রে তাঁর মৃত্যুর পর ওই ব্যক্তির বাড়ির লোক বা আত্মীয়কে একটি শংসাপত্র জমা দিতে হবে।

[কাশ্মীরে ফের অশান্তি, সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি]

মোদি জমানায় দেশের সমস্ত নাগরিকের আধার কার্ড তৈরির প্রক্রিয়া হয়েছে। অনেকে ইতিমধ্যেই আধার কার্ড পেয়েও গিয়েছেন। কিন্তু এখনও আধার কার্ড পাননি, এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তাই যদি কোনও ব্যক্তির আধার কার্ড না থাকে, তাহলে কি তাঁর মৃত্যু নথিভুক্ত করা যাবে না? এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। আরজিআই-র নির্দেশিকায় বলা হয়েছে, যদি আবেদনকারী মৃত ব্যক্তির আধার কার্ডের নম্বর বা এনরোলমেন্ট নম্বর না জানা থাকে, তাহলে তাঁকে ঘোষণা করতে হবে, যে মৃত ব্যক্তির আধার কার্ড ছিল না। আর যদি এ বিষয়ে আবেদনকারী সরকারকে কোনও ভুল তথ্য দেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ২৫ হাজার টাকা জরিমানা কিংবা এক বছরের কারাদণ্ডও হতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভাইরাল নারীসঙ্গের ছবি, চাকরি গেল আইএএস অফিসারের]

এখন যে কোনও সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে কোনও ব্যক্তিকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও আধার কার্ডকে যুক্ত করার সিদ্ধান্ত কেন নিল কেন্দ্র? আরজিআই-র বক্তব্য, মৃত ব্যক্তি সম্পর্কে তাঁর আত্মীয়রা সরকারকে যে তথ্য দেন, তার সত্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মৃত্যু নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড যুক্ত হওয়ায় মৃত ব্যক্তির পরিচয় নিয়ে জালিয়াতি যেমন রোখা যাবে, তেমনি মৃত ব্যক্তির পরিচয় প্রমাণ করার জন্য একাধিক নথিরও প্রয়োজন পড়বে না। ফলে সহজেই মৃত ব্যক্তির সঠিক পরিচয় নথিভুক্ত করা সম্ভব হবে।

[রুবি হাসপাতালের পাশের বহুতলে আগুন, পুড়ে ছাই বহু নথি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.