Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো?

আপনার প্যান কার্ডের বৈধতা জেনে নিতে পারবেন এই লিঙ্ক থেকেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ০৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ০৩:১০

options
link
বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান ও আধার যোগ করার ফরমান দিয়েছিল কেন্দ্র। বহু মানুষ হুড়মুড়িয়ে তা করেওছিলেন। কিন্তু অনেকেই আবার তা করেননি। এর মধ্যেই বাতিল হয়েছে প্রায় ১১ লক্ষ প্যান কার্ড। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গ্যাংওয়ার।

রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে তিনি জানান, চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ১১,৪৪,২১১টি প্যান কার্ড। তাহলে আপনারটি বৈধ আছে তো? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। কার্ড বৈধ আছে কিনা, তা দেখে নেওয়ার উপায়ও আছে। তবে কেন এত সংখ্যক কার্ড বাতিল হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এক ব্যক্তির নামে একাধিক কার্ড ইস্যু হয়ে থাকলে সেগুলিকে বাতিল করা হয়েছে। এই কাজ করা আইনত দণ্ডনীয়। আয়কর আইনের ২৭২বি ধারা অনুযায়ী এক ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড থাকলে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। এ ব্যাপারেই এবার কড়া পদক্ষেপ নিয়ে প্যান বাতিলের পথে হাঁটল কেন্দ্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আপনার প্যানটি বৈধ আছে কি না, তা কীভাবে জানবেন?

প্রথমে এখানে  ক্লিক করুন।

tax4

ফর্ম পূরণ করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে।

tax2

ওটিপি-টি নির্ধারিত জায়গায় লিখে সাবমিট করুন।

tax3

এরপরই জানিয়ে দেওয়া হবে, আপনার প্যানটি বৈধ আছে নাকি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.