সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ল পেট্রল ও ডিজেলের আবগারি শুল্ক। দু’টির ক্ষেত্রেই সোমবার থেকে লিটার প্রতি দু’টাকা দাম বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। যার পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি ফের দাম বাড়বে পেট্রল-ডিজেলের?
তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে জানা যাচ্ছে, গ্রাহকরা এই বৃদ্ধির প্রভাব অনুভব করবেন না। কেননা তেল বিপণন সংস্থাগুলি সম্ভবত এই খরচ বহন করবে বলেই আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কারণে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর পরিস্থিতি তৈরি হলেও তার সঙ্গে বর্ধিত আবগারি শুল্ক সমন্বয় করা হতে পারে।
Central Government raises excise duty by Rs 2 each on petrol and diesel: Department of Revenue notification pic.twitter.com/WjOiv1E9ch
— ANI (@ANI) April 7, 2025
প্রসঙ্গত, ২০১৪ সালে পেট্রলের উপর আবগারি শুল্ক ছিল ৯.৪৮ টাকা এবং ডিজেলের উপর আবগারি শুল্ক ছিল ৩.৫৬ টাকা। যা পরবর্তী সময়ে লাগাতার বেড়েছে। ২০২১ সালে তা ছিল যথাক্রমে ২৭.৯০ টাকা ও ২১.৮০ টাকা। এবার সেই শুল্ক ফের বাড়লেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?