সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে চলেছে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ খতিয়ে দেখতে জানুয়ারিতে গঠিত ক্যাবিনেট সচিব পি কে সিনহার নেতৃত্বের ১৩ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন সচিব কমিটি তাঁদের চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে৷ সোমবার অর্থসচিব অশোক লাভাসা জানিয়েছেন, কমিটির রিপোর্টের ভিত্তিতে অর্থমন্ত্রক একটি ক্যাবিনেট নোট তৈরি করেছে৷ সব কিছু ঠিক চললে, বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য সেই নোট পেশ করা হবে৷
সপ্তম বেতন কমিশন ৫০ লক্ষ সরকারি কর্মচারী ও ৫৮ লক্ষ পেনশনারদের মোট বেতন ও পেনশন ২৩.৫৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল৷ অর্থাৎ, সেই সুপারিশ কার্যকর করতে সরকারের উপর বার্ষিক ১.০২ লক্ষ কোটি টাকার আর্থিক চাপ পড়ত৷ যা আদপে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৭ শতাংশ৷ সচিব কমিটি অবশ্য মূল বেতনের ১৪.৭ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে৷ যা ৭০ বছরে সর্বনিম্ন৷
এর আগে ষষ্ঠ বেতন কমিশন ২০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল৷ কিন্তু সরকার ২০০৮ সালে সেই সুপারিশ কার্যকর করার সময় দ্বিগুণ বৃদ্ধি করেছিল৷ সপ্তম বেতন কমিশন ন্যূনতম মূল বেতন বর্তমানের ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং ঊর্ধ্বসীমা বর্তমান ৯০ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করার সুপারিশ করেছে৷
তবে সূত্রের খবর, সচিব কমিটির সুপরিশ যথাক্রমে ২৩,৫০০ টাকা এবং ঊর্ধ্বসীমা হবে ৩ লক্ষ ২৫ হাজার টাকা৷ লাভাসা জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে সপ্তম পে কমিশন কার্যকর হতে পারে৷
সর্বশেষ খবর
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর
-
ডনবাসই ‘জিয়নকাঠি’, না পেলে হবে মৃত্যুদণ্ড! ক্ষমতা বাঁচাতে যুদ্ধই ভরসা পুতিনের