Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

গো-রক্ষার নামে আইন হাতে তুললে কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি যোগীর

গো-রক্ষা ইস্যুতে কিছুতেই গা বাঁচিয়ে চলতে পারছে না গেরুয়া শিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৭, ০৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৭, ০৬:৪৮

options
link
গো-রক্ষার নামে আইন হাতে তুললে কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি যোগীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-রক্ষার নামে দেশে একের পর এক গণপিটুনির ঘটনা। নাগরিক সমাজ প্রতিবাদে পথে নেমেছে। ঠেলায় পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আসরে নেমে গো-ভক্তির নামে গণপিটুনির ঘটনায় কড়া নিন্দা ব্যক্ত করতে হয়েছে। কিন্তু কোনও কিছুতেই কাজ হচ্ছে না। গো-বলয়ের রাজ্য উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরপরই সেখানে স্বঘোষিত গো-রক্ষকদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি দেখা গিয়েছে। এবার আর চুপ থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যাঁর জমানায় গণপিটুনির ঘটনা বৃদ্ধির অভিযোগ উঠেছে, সেই যোগীর মুখেই এবার স্বঘোষিত গো-রক্ষকদের বিরুদ্ধে বিষোদগার। নরমে-গরমে গো-রক্ষকদের হুঁশিয়ারি দিলেন তিনি। জানিয়ে দিলেন, গো-রক্ষার নামে আইন হাতে তুলে নিলে আইন আইনের পথে চলবে। সরকার কাউকে রেয়াত করবে না।

[আজম খানের মাথা খারাপ হয়ে গিয়েছে, কটাক্ষ শিব সেনার]

একটি সর্বভারতীয় চ্যানেলের অনুষ্ঠানে এসে গো-রক্ষা ইস্যুতে এমন হুঁশিয়ারি দেন যোগী। স্পষ্ট বলেন, সরকার নিজের কাজ করছে। কারওরই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। সরকার জনগণকে আশ্বস্ত করছে, নিরীহ মানুষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তবে আইন লঙ্ঘনকারীকে শাস্তি পেতেই হবে। দাগী অপরাধী এবং মাফিয়াদেরও ছেড়ে কথা বলবে না সরকার। কসাইখানা ইস্যুতে তাঁর সাফাই, জাতীয় পরিবেশ আদালত এবং সুপ্রিম কোর্টের রায় মেনেই সরকার ব্যবস্থা নিচ্ছে। যাঁরা আইন মানবে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মোদির চেয়ে মনমোহনই বিদেশে গিয়েছেন বেশি, আজব সাফাই অমিত শাহর]

তবে গো-রক্ষা ইস্যুতে কিছুতেই গা বাঁচিয়ে চলতে পারছে না গেরুয়া শিবির। গণপিটুনি এখন দেশে ফ্যাশনের পর্যায়ে চলে গিয়েছে। রোজই বিভিন্ন অঞ্চল থেকে ভুয়ো অভিযোগে গণপিটুনির ঘটনা প্রকাশ্যে আসছে। পুলিশ-প্রশাসন তথৈবচ। এমত অবস্থায় আসরে নামেন মোদি, যোগী। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না স্বঘোষিত গো-রক্ষকদের। হরিয়ানায় চলন্ত ট্রেনে কিশোর জুনেইদ খানের গণপিটুনিতে মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। গো-রক্ষার নামে তাণ্ডব আর নয়, একযোগে সওয়াল করেছে অধিকাংশ দেশবাসী। সবার একটাই প্রশ্ন, আর কত মৃত্যু হলে টনক নড়বে প্রশাসনের? উত্তর এখনও অমিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.