Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

খাবারের মেনুতে নেই মাংস! ভেস্তে গেল বিয়ে

তবে 'কাহানি মে টুইস্ট' এল বৃহস্পতিবার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১৬:০৯

options
link
খাবারের মেনুতে নেই মাংস! ভেস্তে গেল বিয়ে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠান৷ আর সেখানেই কি না মাংস রান্না হয়নি! মানে অতিথিদের খাবারের পাতে আমিষের ছিটেফোঁটাও থাকবে না! তা আবার হয় নাকি? এক্বেবারে নয়৷ সুতরাং বিয়ে বাতিল৷ শুনতে অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নিল এক পরিবার!

মুজাফ্ফরনগরের কুলহেদি গ্রামের ঘটনা৷ বুধবার নাগমার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল পাত্র রিজবনের৷ সবই ঠিক ছিল৷ সময় মতো কনের বাড়িতে গিয়ে উপস্থিতও হয়েছিলেন বরযাত্রীরা৷ কিন্তু খাবারের মেনুর দিকে নজর যেতেই ঘটল বিপত্তি৷ মেনুতে সবই নিরামিষ খাবারের নাম৷ মাংস তো নেই-ই, কোনও আমিষ খাবারই খাওয়ানো হচ্ছে না আমন্ত্রিতদের৷ আর এতেই বেজায় চটে যান পাত্রের বাড়ির লোকজন৷ কনের পরিবারকে সাফ জানিয়ে দেওয়া হয়, এমন পরিবারে ছেলের বিয়ে কিছুতেই দেবেন না তাঁরা৷ পরিস্থিতি সামাল দিতে একটি পঞ্চায়েত বৈঠকও ডাকা হয়৷ যেখানে রিজবনকে বিয়ে না ভাঙার অনুরোধ জানান অভিভাবকরা৷ মাথা ঠান্ডা করে শেষমেশ নাগমাকে বিয়ে করতে রাজি হয়ে যান রিজবন৷ কিন্তু তখনই বেঁকে বসেন কনে৷ যে পরিবার খাবারের জন্য বিয়ে ভেস্তে দেওয়ার কথা ভাবে, সেই পরিবারকে কিছুতেই আর নিজের ভাবি শ্বশুরবাড়ি হিসেবে মেনে নিতে পারেননি নাগমা৷ ফলে বিয়ের মঞ্চ শূন্যই থেকে যায়৷ তবে এখানেই ঘটনার ইতি পড়ল ভাবলে ভুল করবেন৷ ‘কাহানি মে টুইস্ট’ এল বৃহস্পতিবার৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক, রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমাপ্রার্থী চিন]

এদিন পুলিশ এ খবর নিশ্চিত করে জানায়, শুধুমাত্র খাবার নিয়ে বিবাদের জেরেই ভেস্তে যায় বিয়ে৷ তাহলে নাগমার কী হল? পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার অন্য এক ব্যক্তির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নাগমা৷ পঞ্চায়েত বৈঠকে নাগমা যখন রিজবনকে বিয়ে করতে রাজি হননি, তখন সেখানে উপস্থিত ওই ব্যক্তি নিজেই কনেকে বিয়ের প্রস্তাব দেন৷ পঞ্চায়েত ও কনের সম্মতিতেই বিবাহ সম্পন্ন হয় তাঁদের৷ সম্প্রতি রসগোল্লা নিয়ে বচসার জেরে বিয়ে ভেস্তে যাওয়ার ঘটনা শিরোনামে উঠে এসেছিল৷ এবার নিরামিষের গেরোয় চোখের সামনে অন্যের গলায় মালা দিলেন রিজবনের হবু স্ত্রী৷

[‘বিজেপি বাংলাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করছে’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.