সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাচ্চাদের স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রীমশাই৷ আগ বাড়িয়ে তাঁদের দিতে গিয়েছিলেন একটু বানান জ্ঞান৷ এতেই ঘটল বিপত্তি৷ শিশুদের শেখাতে গিয়ে নিজেই মারাত্মক ভুলটি করে বসলেন৷ তিনি শঙ্কর চৌধুরি৷ গুজরাতের নগর, পরিবহণ ও স্বাস্থ্য মন্ত্রী৷ শিক্ষাগত যোগ্যতায় এমবিএ অর্থাৎ মাস্টার অফ বিজনেস আর্টস৷
বাচ্চাদের বানান শিক্ষা দিতে লিখতে গিয়েছিলেন ‘ELEPHANT’, কিন্তু ব্ল্যাকবোর্ডে লিখে বসেন ‘ELEPHENT’৷ দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর৷ ভুলের কথা চাউর হতে সাফাই দিতে ভুল করেননি৷ তাঁর যুক্তি, পড়ুয়াদের যাচাই করতেই নাকি ইচ্ছে করে ব্ল্যাকবোর্ডে ভুল বানান লিখেছেন তিনি৷
প্রসঙ্গত, ২০১২ সালে শঙ্কর চৌধুরির এমবিএ ডিগ্রি নকল বলে অভিযোগ করেন এক সমাজকর্মী৷ বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়৷ তবে, কোনও প্রমাণ না মেলায় বেকসুর খালাস পেয়ে যান তিনি৷ তবে এই ঘটনা পুরনো চাপা পড়া প্রসঙ্গ ফের উস্কে দিল৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ