সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে অনলাইনে কেনাকাটা, সর্বত্রই বাড়ছে ড্রোনের ব্যবহার৷ চালকবিহীন এই বিমানগুলি আফগানিস্তান ও ইরাকে জঙ্গিদের আতঙ্কের কারণ৷ তাই এবার ভারত ড্রোন নির্মানে বিশেষ মনোযোগ দিচ্ছে৷ একটি ১৪ বছরের কিশোরের হাত ধরে, এবার ভারত পেতে চলেছে এমন একটি ড্রোন যা যুদ্ধক্ষেত্রে সব রকমের বোমা ও ল্যান্ডমাইন খুঁজে নিষ্ক্রিয় করতে সক্ষম৷
শত্রু নিকেশে মাইক্রো ড্রোন হাতিয়ার আমেরিকার
বৃহস্পতিবার, গুজরাটে চলা ভাইব্রান্ট গ্লোবাল সামিটে দশম শ্রেনির হর্ষবর্ধন জালা নামের এক ছাত্র রাজ্য সরকারের সঙ্গে ৫ কোটি টাকার একটি অত্যাধুনিক ড্রোন বানাবার চুক্তি স্বাক্ষর করে৷ ওই পড়ুয়া জানায় যে সে ইতিমধ্যে তিনটি মডেল বানিয়েছে৷ এই ড্রোনগুলিতে আছে অত্যাধুনিক আরজিবি সেন্সর ও ২১ মেগাপিক্সেলের ক্যামেরা৷ এই উপকরণগুলি প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বোমা ও ল্যান্ডমাইন খুজতে সক্ষম৷ তাছাড়াও ড্রোনগুলিতে থাকবে বোমা৷ এই বোমাগুলি শত্রুপক্ষের ল্যান্ডমাইন ধ্বংস করতে পারে বলে জানিয়েছে ওই পড়ুয়া৷ ইতিমধ্যে নিজের আবিষ্কারের জন্য স্বত্বধিকার নিয়েছে ও ‘এরোবোটিক্স’ নামের একটি সংস্থাও বানিয়েছে হর্ষবর্ধন জালা নামের ওই ছাত্র৷ টেলিভিশনে আহত সৈন্যদের দেখে, ড্রোন বানানোর চিন্তা মাথায় আসে বলে জানায় ওই পড়ুয়া৷ চালকবিহীন ওই বিমানগুলি যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে থাকা ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করে জওয়ানদের প্রাণ বাঁচাবে বলে জানায় ওই ছাত্র৷
প্রথমবার উড়ান ভরল অত্যাধুনিক ড্রোন ‘রুস্তম ২’
২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত
সীমান্ত-সন্ত্রাস রুখতে ভারতের চোখ সশস্ত্র ড্রোনের দিকে
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ