সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের ভিতর ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে অপরাধী৷ গোপন সূত্রে খবর পৌঁছল পুলিশ৷ দাগী অপরাধীকে তো আর ছেড়ে দেওয়া যাবে না৷ তাকে ধরতে ঘিরে ফেলা হল গোটা জঙ্গল৷ তাকে গ্রেপ্তার করতে হাজির দুঁদে আধিকারিকরা৷ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সকলেই৷ কিন্তু আচমকাই বিকল বন্দুক! তারপর পুলিশ যা করল, তা দেখে মনে হতেই পারে কোনও কমেডি সিনেমা দেখছেন৷
[‘দক্ষিণ ভারতের চেয়ে পাকিস্তান বেশি মধুর’, ফের বিতর্কিত মন্তব্য সিধুর]
উত্তরপ্রদেশের সম্বলে এনকাউন্টারের ছক কষেছিল পুলিশ আধিকারিকরা৷ ধরপাকড়ের হাত থেকে বাঁচতে অপরাধী আশ্রয় নিয়েছিল জঙ্গলে৷ কিন্তু পুলিশের হাত থেকে রেহাই মিলবে! এতই সহজ! গোপন সূত্রে খবর পৌঁছায় পুলিশের কাছে৷ ব্যস, আর রক্ষা নেই৷ অপরাধীকে ধরতে বিশাল পুলিশবাহিনী পৌঁছায় ওই জঙ্গলে৷ কড়া প্রহরায় ঘিরে ফেলে গোটা এলাকা৷ পুলিশও তৈরি৷ সেই সময় আচমকাই বিকল বন্দুক! কিন্তু তাই বলে কি অপরাধী হাতছাড়া হবে? বন্দুক কাজ করছে না তো কি? মুখ দিয়েই ‘ঠাঁই, ঠাঁই’ শব্দ করলেন আধিকারিকরা৷ অপরাধীকে ধরতে গিয়ে মুখে বন্দুকের শব্দ কেন করল পুলিশ, তা নিয়েই রীতিমতো শুরু হয়েছে আলোচনা৷
#WATCH: Police personnel shouts ‘thain thain’ to scare criminals during an encounter in Sambhal after his revolver got jammed. ASP says, ‘words like ‘maaro & ghero’ are said to create mental pressure on criminals. Cartridges being stuck in revolver is a technical fault’. (12.10) pic.twitter.com/NKyEnPZukh
— ANI UP (@ANINewsUP) October 13, 2018
[ভোটের আগে ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা]
যদিও পুলিশের দাবি, অপরাধীদের গ্রেপ্তার করাই তাঁদের লক্ষ্য৷ মানসিক চাপ না থাকলে, অনেক সময়ই তাঁরা আত্মসমর্পণ করে৷ তাই বন্দুক খারাপ হয়ে যেতে মুখ দিয়ে ‘ঠাঁই ঠাঁই’ শব্দ করেন আধিকারিকরা৷ তবে নিন্দুকরা একথা শুনতে নারাজ৷ পুলিশের কীর্তি দেখে অবাক সকলেই৷ ভিডিও ভাইরাল হওয়া মাত্রই চতুর্দিকে পড়েছে হাসির রোল৷ যতই সমালোচনার ঝড় উঠুক না কেন, অবশেষে অপরাধীকে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকরা৷
Sambhal: A criminal was later arrested after being shot at in the leg. One policeman was also injured in the exchange of fire https://t.co/paVG8LtDPK
— ANI UP (@ANINewsUP) October 14, 2018
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের