পুণে কাণ্ড ঘিরে দেশজুড়ে শোরগোল এখন স্তিমিত হয়নি। তার মধ্যেই গুরুগ্রামে বয়সে তেরো বছরের বড় প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে। দুই অভিযুক্ত প্রথমে নেপাল পালিয়েছিলেন। কিন্তু তাঁরা দেশে ফিরতেই তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
গত ২২ মে থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মা। জানান, ২১ তারিখ থেকে তাঁর মেয়ে ঘরে ফেরেননি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল ২২ বছরের তরুণীর। তাঁর শ্বশুরবাড়িকে জিজ্ঞাসাবাদ করার পর সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। এরপর তল্লাশি চালানো হয় ওই অভিযুক্তর ভাড়াবাড়িতে। সেই ঘর থেকেই উদ্ধার হয় তাঁর দেহ! পুলিশের দাবি, প্রেমিকার বাড়িতে ডেকে পাঠিয়ে স্ত্রীকে গুলি করে খুন করেছেন অভিযুক্ত। এরপর তাঁরা নেপাল পালিয়ে যান। তবে দেশে ফেরার পরই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অভিযুক্ত অঙ্কিত একটি পানের দোকান চালাতেন। অন্যদিকে রজনী নাম্নী ওই মহিলা কাজ করতেন একটি বিউটি পার্লারে। উত্তরপ্রদেশ থেকে খুনের আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে তাঁদের পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ দু’জনকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গেই খুনের অস্ত্রটিও খুঁজে বের করার প্রয়াস চালাচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব