সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য অসাবধানতায় মারাত্মক পরিণতি। গায়ে গরম দুধ উলটে যাওয়ার জেরে প্রাণ হারাল চার বছরের শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গোয়ালিয়রে (Gwalior)।
মৃত শিশুর নাম দেব আহিরওয়ার। গোরঘাট থানা এলাকার বাদোঁ কালান গ্রামের বাসিন্দা ছিল সে। মা-বাবার তিন সন্তানের সর্বকনিষ্ঠ। গত ৪ অক্টোবর নিজেদের বাড়ির চত্বরেই খেলা করছিল দেব। ঠিক সেই সময় সেখান দিয়ে গরম দুধের পাত্র নিয়ে যাচ্ছিলেন এক স্থানীয় শ্রমিক সুরেন্দ্র। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গরম দুধের পাত্রে ধাক্কা লেগে পড়ে যায় দেব। গোটা দুধ উলটে যায় তার গায়ে। তার জেরেই শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে যায় তার।
[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠ পরীক্ষায় ‘না’, এসএসকেএম থেকে ফের খালি হাতে ফিরল ইডি]
একরত্তির চিৎকার আর কান্না শুনে ছুটে আসেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। দীর্ঘ তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল দেব। কিন্তু অবশেষে হার মানল। বুধবার মৃত্যু হয় তার। ৪ বছরের সন্তানের মৃত্যুতে শোকে পাথর পরিবার।
গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল, কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ৩১ অক্টোবর যাওয়া সম্ভব নয়, এথিক্স কমিটির তলবে সাড়া দিচ্ছেন না মহুয়া]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?