সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়াই ছিল একমাত্র লক্ষ্য৷ আর প্রেমিকাকে নিজের করে নিতে গেলে পথের কাঁটা হিসাবে প্রেমিকার বর্তমান স্বামীকে রাস্তা থেকে সরাতে হবে৷ ঠিক এই কারণেই প্রেমিকার স্বামীকে খুন করল জিম প্রশিক্ষক৷ প্রেক্ষাগৃহে ব্যাঙ্ক কর্মী স্বামীকে বিষ দিয়ে খুন করেছে সে৷ দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, জিম প্রশিক্ষক অনীশ যাদব কলেজে পড়ার সময় থেকেই পূজা (নাম পরিবর্তিত) নামের একজন মেয়েকে ভালবাসত৷ পূজাকে বিয়ে করার জন্য বহুবার প্রস্তাবও দিয়েছিল অনীশ৷ কিন্তু পূজা সেসব তোয়াক্কা না করে এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী রবি কুমারকে বিয়ে করেন৷
আর এরপর থেকেই রবিকে হত্যার ছক কষ্টে থাকে অনীশ৷ জানা গিয়েছে সে এবং পেশায় ফিজিওথেরাপিস্ট প্রেম রবিকে হত্যার পরিকল্পনা করে৷ গত রবিবার সন্ধ্যায় রবি প্রেক্ষাগৃহে গেলে, সেখানেই তাঁর শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে প্রেম৷ এই ঘটনার ফলে তখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবি৷ ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়েই রবিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান৷ আশেপাশের মানুষের তৎপরতায় ধরা পড়ে যায় প্রেমও৷
পূজাকে জেরা করা হলে তিনি অনীশের কথা পুলিশকে জানান৷ পাশাপাশি প্রেমকে জেরা করেও অনীশের এই ঘটনায় জড়িত থাকার তথ্য পুলিশের হাতে আসে৷ আর এরপরই অনীশকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের জেরায় অনীশ জানায়, ২০১৬ সালে সেও বিয়ে করেছিল৷ কিন্তু পূজার প্রতি অতিরিক্ত ভালবাসা থেকে সেই বিয়েও ভেঙে দেয় সে৷ আর এরপরই পূজাকে বিয়ে করার জন্য তাঁর স্বামীকে খুন করার পরিকল্পনা করে৷
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু