সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মিত ব্যায়াম করা ভাল। তাতে শরীর, মন দুই-ই সুস্থ থাকে। চনমনে থাকে। কিন্তু, বাড়াবাড়ি করাটা ঠিক নয়। মাত্রারিক্ত ব্যায়াম করলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তেমনই একটি ঘটনা ঘটেছে হায়দরাবাদে। অফিসের জিমে শরীরচর্চা করতে গিয়ে বেঘোরে মারা গিয়েছেন বছর ২২-এর এক যুবক।
[মেয়ে জন্ম দেওয়ায় দেওরের হাতে লাঞ্ছিতা বধূ, ভাইরাল ভিডিও]
জানা গিয়েছে, হায়দরাবাদে এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন বরুণ কুমার নামে ওই যুবক। ঘটনার দিন শিফট শুরুর হওয়ার কিছুটা আগেই অফিসে চলে এসেছিলেন তিনি। হাতে সময় থাকায় অফিসেরই জিমে শরীরচর্চা করতে যান বরুণ। কিন্তু, কিছুক্ষণ ব্যায়াম করার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দরদরিয়ে ঘামতে থাকেন। স্থানীয় থানার পুলিশ আধিকারিক পি বিজয় কুমার জানিয়েছেন, বরুণকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন জিমের ইনস্ট্রাক্টর। এরপরই আচমকাই জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বরুণকে। দেখা যায়, তাঁর রক্তচাপের মাত্রা ৪০-এ পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ পরই মারা যান তিনি।
[বাংলাতেই লেখা হয়েছিল ‘বন্দে মাতরম’, জানিয়ে দিল হাই কোর্ট]
বরুণ কুমারের বাড়ি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এক বছর আগে হায়দরাবাদের ওই বেসরকারি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। শহরের মিয়াপুর এলাকায় থাকতেন। অফিসের জিমে প্রায়ই শরীরচর্চা করতেন বরুণ। জানা গিয়েছে, ঘটনার আগের দিন রাতে ভাল করে খাওয়া-দাওয়া করেননি তিনি। তা সত্ত্বেও জিমে শরীরচর্চা করতে গিয়েছিলেন। আর তাতেই বিপত্তি ঘটে। বস্তুত, বরুণের হৃদযন্ত্রেরও সমস্যা ছিল বলে জানিয়েছেন তাঁর বাবা।
[ঐক্যের নজির, উৎসবের জন্য দরগা সাজিয়ে তুলল মন্দির কর্তৃপক্ষ]
ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। বরুণের ভিসেরাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সর্বশেষ খবর
-
‘উনি যদি দিদিমণিকে ছেড়ে চলে যান…’, মমতা ‘মিত্র’হারা হতেই কোন ভবিষদ্বাণী মনে করালেন সুকান্ত?
-
উজ্জ্বল লাল নাকি কোমল ন্যুড? পছন্দের লিপস্টিকই বলে দেবে আপনি কেমন মানুষ
-
এবার তোলাবাজির অভিযোগ নকভির বিরুদ্ধে! পাক বোর্ডের অদ্ভুত নীতিতে অথৈ জলে ক্রিকেটাররা
-
মারাদোনার জন্যই আর্জেন্টিনা ভক্ত, আজ রাত জেগে মেসির জন্য গলা ফাটাবেন ঈশান?
-
বিশ্বকাপ থেকে ‘তাড়ানো’ হোক মেসিদের, পড়ল ১ কোটি ভোট! দেখে নিন ভোটদানের পদ্ধতি